TMC loses its status: সর্বভারতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস

২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক এবং সাংগঠনিক স্তরে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC)৷ ‘নতুন তৃণমূল’কে খোয়াতে হল সর্বভারতীয় তকমা৷

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mamata Banerjee and Abhishek Banerjee at a political rally

২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক এবং সাংগঠনিক স্তরে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC)৷ ‘নতুন তৃণমূল’কে খোয়াতে হল সর্বভারতীয় তকমা৷ ২১ এর নির্বাচনের পর সর্বভারতীয় দলের তকমা ধরে রাখার জন্য গোয়া, ত্রিপুরা এবং মেঘালয়ে নির্বাচনী লড়াইয়ের জন্য ঝাঁপিয়েছিল তৃণমূল৷ কিন্তু প্রতিটি নির্বাচনে বারবার পর্যদুস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ এখন আবার সর্বভারতীয় দলের তকমা হারাল তাঁরা৷ সোমবার নির্বাচনের তরফে একথা ঘোষণা করা হল৷

পাশাপাশি পাঞ্জাবের ক্ষমতায়ন ও অন্যান্য রাজ্যে চমকপ্রদ ফলাফলের দরুন সর্বভারতীয় দলের তকমা পেল আম আদমি পার্টি। শুধুমাত্র তৃণমূল নয়, সর্বভারতীয় দলের তকমা হারাল সিপিআই ও শরদ পাওয়ারের এনসিপি।

   

নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক দলের সর্বভারতীয় তকমা ধরে রাখতে হলে ৪ টি রাজ্যের ২ শতাংশ লোকসভা আসনে জয়লাভের প্রয়োজন হয়৷ কিন্তু সেটা না থাকার কারণেই এই দলগুলি সেই তকমা হারাল।

বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরায় সাংগঠনিক বিস্তার শুরু করে তৃণমূল৷ পুরভোটে ফলাফল নেতৃত্বকে অক্সিজেন দিলেও বিধানসভা নির্বাচনে নোটার থেকেও কম ভোট পায় ঘাসফুল শিবির। গোয়াতেও ভোট শতাংশ ছিল খুবই কম৷ একইসঙ্গে মেঘালয়ে কংগ্রেস থেকে দলবদলু বিধায়কদের নিয়ে বিরোধী দলের আসনে বসলেও পরে তা খোয়াতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google