নয়াদিল্লি: পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু বর্ডার আজ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে (Shambhu Border)। হাজার হাজার কৃষক ট্রাক্টর, বাস ও অন্যান্য যানবাহনে করে জড়ো হয়েছেন সেখানে। তাঁদের লক্ষ্য আজ দিল্লির কিষাণ ঘাটে একদিনের মহাপঞ্চায়েতে যোগ দেওয়া এবং প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা করা।
#WATCH | A large number of farmers reach Shambhu Border (Punjab-Haryana border) ahead of their scheduled march to Delhi today.
Visuals from Patiala (Punjab) side.
(via ANI) pic.twitter.com/Vwjk9e6rN5
— Hindustan Times (@htTweets) July 21, 2026
কিন্তু হরিয়ানা পুলিশের কড়া ব্যারিকেডের মুখে তাঁদের অগ্রগতি আটকে গেছে। এই ঘটনায় রাজধানী দিল্লিতে ফের অশান্তির ছায়া ঘনিয়ে উঠেছে।সকাল থেকেই শম্ভু বর্ডারে উপচে পড়া ভিড়। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলসহ বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকরা লাল-সবুজ পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। “দেশ বাঁচাও, কৃষি বাঁচাও”, “মোদী সরকার জবাব দাও” এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা।
আরও দেখুনঃ NEET প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর
দেশ বাঁচাও মোর্চার সমন্বয়ক সরওয়ান সিং পান্ধের নেতৃত্বে এই আন্দোলনে যোগ দিয়েছেন শতাধিক কৃষক সংগঠন। তাঁরা দাবি করছেন, গোপনে চলা এই বাণিজ্য চুক্তি ভারতীয় কৃষকদের জীবিকা ধ্বংস করে দেবে।কৃষক নেতারা বলছেন, চুক্তির ফলে আমেরিকা থেকে সস্তায় দুগ্ধজাত পণ্য, শস্য ও অন্যান্য কৃষিপণ্য ভারতে ঢুকে পড়বে।
ফলে দেশীয় ছোট ও মাঝারি কৃষক, শ্রমিক এবং ব্যবসায়ীরা চরম সংকটে পড়বেন। “আমরা দুধ উৎপাদনে বিশ্বে শীর্ষে। কিন্তু আমেরিকার সস্তা দুধ এলে আমাদের দুগ্ধ শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করুক, আমরা জানতে চাই কীসের বিনিময়ে এই চুক্তি হচ্ছে,” বলছিলেন এক কৃষক নেতা।
আরও দেখুনঃ সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মিথেন গ্যাস লিক হয়ে মৃত অন্তত ৭ শ্রমিক
অনেকেই মনে করছেন, এই চুক্তি দেশের খাদ্য নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলবে।হরিয়ানা পুলিশ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনো ঝুঁকি নিচ্ছে না। সীমান্তে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে কংক্রিট ব্লক, লোহার কাঁটা, শিপিং কনটেইনার ও একাধিক স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশের তরফে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা। দিল্লিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে কিষাণ ঘাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মার্কিন দূতাবাসও সম্ভাব্য বিঘ্নের বিষয়ে সতর্কতা জারি করেছে।
আরও দেখুনঃ শাহী সফর শেষেই সীমান্তে লাগল সেন্সর! বেড়ায় হাত দিলেই বিপদে পড়বে অনুপ্রবেশকারী





