‘সন্ত্রাসবাদ নিয়ে নিজের দেশে জিজ্ঞেস করুন!’ পাকিস্তানি সাংবাদিককে ধুয়ে দিলেন জয়শঙ্কর

নয়াদিল্লি: একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি সাংবাদিকের (s-jaishankar)একটি প্রশ্নকে কেন্দ্র করে কড়া জবাব বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের। পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, “দক্ষিণ এশিয়ায় দিল্লি ও…

s-jaishankar-sharp-reply-to-pakistani-journalist-on-terrorism

নয়াদিল্লি: একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি সাংবাদিকের (s-jaishankar)একটি প্রশ্নকে কেন্দ্র করে কড়া জবাব বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের। পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, “দক্ষিণ এশিয়ায় দিল্লি ও কাবুল থেকে সন্ত্রাসবাদ ছড়ানো আর কতদিন চলবে?” জয়শঙ্কর তাঁর উত্তরে কোনো রাখঢাক না রেখে বলেন, “আপনি ভুল মন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন। পাকিস্তানের মন্ত্রীদের জিজ্ঞাসা করুন, এটা আর কতদিন চলবে। বিশ্ব আর বোকা নয়। কাউকে আর বোকা বানানো যাবে না।”

এই বাক্যবিনিময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জয়শঙ্করের এই স্পষ্টবাদিতা ভারতীয়দের মধ্যে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি পাকিস্তানি মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে এটিকে ভারতের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতিফলন বলে মনে করছেন।জয়শঙ্কর আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের মূল উৎস কোথায় তা বিশ্বের সবাই জানে।

   

আরও দেখুনঃ নিবছে না আগুন! ‘আমরা ভারতের অংশ এখন থেকে বেরিয়ে যাও’ স্লোগানে উত্তাল POK

তিনি ইঙ্গিত করেন যে, পাকিস্তানের মাটি থেকে যে জঙ্গি গোষ্ঠীগুলো পরিচালিত হয়, তাদের প্রতি পাকিস্তানের রাষ্ট্রীয় সমর্থনের অভিযোগ দীর্ঘদিনের। ২৬/১১ মুম্বই হামলা, পুলওয়ামা, পাঠানকোটসহ ভারতে ঘটে যাওয়া অধিকাংশ বড় জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

এমনকি ফ্যাটএফ-এর মতো সংস্থাও পাকিস্তানকে সন্ত্রাসবাদের অর্থায়ন ও সমর্থনের জন্য বারবার সতর্ক করেছে।ভারত সরকারের অবস্থান স্পষ্ট সন্ত্রাসবাদ ও কূটনীতি একসঙ্গে চলতে পারে না। জয়শঙ্করের এই উত্তরে সেই নীতিরই প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বিশ্ব আজ আর পুরনো প্রচারে বিভ্রান্ত হয় না। স্যাটেলাইট ইমেজ, আর্থিক লেনদেনের তথ্য এবং গোয়েন্দা তথ্য সবকিছুই স্পষ্ট করে দিচ্ছে কোথায় সন্ত্রাসের কারখানা চলছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা দাবি করেছে, ভারতই আসলে আঞ্চলিক অস্থিরতার মূল কারণ। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জয়শঙ্করের উত্তর শুধু একটি প্রশ্নের জবাব নয়, এটি একটি দীর্ঘদিনের অভিযোগের সরাসরি প্রত্যুত্তর। বিশেষ করে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান)-এর উত্থান এবং পাকিস্তানের নিজস্ব ভূখণ্ডে জঙ্গি হামলা বৃদ্ধি পাকিস্তানের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।