INDIA Alliance: বিরোধী জোট ‘ইন্ডিয়ান মুজাহিদিন’, জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা মোদীর

অবিজেপি জোট 'INDIA' শক্তিকে এবার জঙ্গি সংগঠনের সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জোটের নাম নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন হলো একটি উগ্র ইসলামিক সংগঠন।

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অবিজেপি জোট ‘INDIA’ শক্তিকে এবার জঙ্গি সংগঠনের সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জোটের নাম নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেছেন ইন্ডিয়ান মুজাহিদিন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন হলো একটি উগ্র ইসলামিক সংগঠন। যাদের বিরুদ্ধে একাধিক নাশকতা ও হামলার অভিযোগ প্রমানিত। আর দ্বিতীয়টি হলো ব্রিটিশ উপনিবেশের সময় বাণিজ্য সংস্থা। যাদের হাতে চলে গিয়েছিল ভারতের কর্তৃত্ব। মোদীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক শোরগোল। কারণ, অ-বিজেপি জোটের দলগুলিকে তিনি জঙ্গি সংগঠনের সাথে তুলনা করেছেন। 

মঙ্গলবার বাদল অধিবেশনের চতুর্থ দিনে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের I.N.D.I.A. জোট নিয়ে এবং সাংসদে উত্তেজনা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ২৬ টি বিরোধী দল মিলে অবিজেপি জোট ‘INDIA’ শক্তির ঘোষণা করেছে। INDIA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।

   

বিজেপি সংসদীয় দলের বৈঠকে (BJP Parliamentary Party Meet) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শুধু INDIA কথাটা ব্যবহার করলে হবেনা কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ‘India’ শব্দ ব্যবহার করেছিল এবং India কথাটা ইন্ডিয়ান মুজাহিদিনেও ছিল।

আজ সকালে বিজেপি সংসদীয় দলের বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন তিনি কখনও এরম ‘দিশাহীন বিরোধী’ দেখেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বলেন যে বিরোধীরা “ছত্রভঙ্গ এবং মরিয়া।” বিরোধীদের মনোভাব এমন যে, তাদের বেশিদিন ক্ষমতায় থাকার ইচ্ছা নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার বাদল অধিবেশনের চতুর্থ দিন শুরু হয়। মণিপুরের ভাইরাল ভিডিও-র ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে সাংসদ। অধিবেশনের সময় বিরোধী দলগুলিকে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর বক্তব্যের দাবিতে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়।

অপরদিকে, অবিজেপি জোট ‘INDIA’ লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (no-confidence motion) আনা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google