Bihar: নিরাপত্তা বলয় পেরিয়ে হামলা, আক্রান্ত নীতীশ কুমার

আক্রান্ত হলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বখতিয়ারপুরে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এক যুবক। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও। বখতিয়ারপুরে একটি হাসপাতাল ...

By Rana Das

Published:

Follow Us
Nitish Kumar Attacked In Bihar

আক্রান্ত হলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বখতিয়ারপুরে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এক যুবক। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও।

বখতিয়ারপুরে একটি হাসপাতাল পরিদর্শন করতে গেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি স্বাধীনতা সংগ্রামী শীলভদ্রের আবক্ষ মূর্তিতে মালা দিতে যান। এই সময় নীতীশ কুমারের দিকে ছুটে আসে এক যুবক। সে মুখ্যমন্ত্রীর দিকে উগ্র ভাবে আসছে দেখে নিরাপত্তারক্ষীরা সচকিত হয়ে পড়েন। ততক্ষণে যুবক একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। কী করে সে নিরাপত্তা বলয় ভাঙল সে বিষয়ে প্রশ্ন উঠছে। পরে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে গ্রেফতার করে। তার জেরা চলছে।

   

বুদ্ধগয়া বিস্ফোরণের পর থেকে বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি হুজি ও জেএমবি (জেএমএইচ) জঙ্গিদের হিটলিস্টে আছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google