যোগী রাজ্যে ক্রিকেট খেলা নিয়ে বচসা! প্রকাশ্যে মৌলানাকে ব্যাটপেটা যুবকদের

মুজফ্ফরনগর: গতকালই ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতীয় দল। (Muzaffarnagar)সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে ফের ক্রিকেট খেলা নিয়ে অশান্তি চরমে। মুজফ্ফরনগরে সারওয়াত এলাকার কাজিয়ান মোহল্লায় ক্রিকেট ...

By Sudipta Biswas

Published:

Follow Us
muzaffarnagar-imam-assault-cricket-dispute-uttar-pradesh

মুজফ্ফরনগর: গতকালই ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতীয় দল। (Muzaffarnagar)সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে ফের ক্রিকেট খেলা নিয়ে অশান্তি চরমে। মুজফ্ফরনগরে সারওয়াত এলাকার কাজিয়ান মোহল্লায় ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। রমজানের সময়, নামাজ পড়ে ফিরছিলেন পীর ওয়ালি মসজিদের ইমাম মুফতি আব্দুল ওয়াহাব (২৮)। রাস্তায় ক্রিকেটের শব্দ বা বল-ব্যাটের কারণে অসুবিধা হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন।

মৌলানা যুবকদের ডেকে কথা বলতে যান। কথা কাটাকাটি থেকে বাড়ে তর্ক এবং পরিস্থিতি হয় উত্তপ্ত। হঠাৎই মৌলানা এক যুবককে থাপ্পড় মেরে বসেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবকরা পালটা আক্রমণ করে ক্রিকেট ব্যাট, হকি স্টিক দিয়ে মারধর শুরু হয়। মৌলানাকে রাস্তায় ফেলে মারা হয়। তার মাথায় গুরুতর চোট লাগে। দোকানদাররা এসে ব্যাট কেড়ে নেয়, না হলে পরিস্থিতি আরও খারাপ হত বলে মনে করছেন এলাকাবাসী।

   

আরও দেখুনঃ নজরে ‘খার্গ আইল্যান্ড! হঠাৎ কেন ডোনাল্ড ট্রাম্পের নজর পড়ল এই দ্বীপে? -এটা কেমন?

একটা ক্লিপড ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মারপিটের ভিডিও। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে অন্য ছবি উঠে এসেছে। মৌলানা প্রথমে যুবকদের ডেকে আনেন, তর্ক করেন, এমনকি ধাক্কা দেন বা থাপ্পড় মারেন। তারপর যুবকরা আত্মরক্ষায় বা রাগের মাথায় পালটা আঘাত করে। স্থানীয়রা বলছেন, এটা দু’পক্ষেরই ভুল কিন্তু শুরু মৌলানার থেকে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিভিল লাইন থানার সার্কেল অফিসার সিদ্ধার্থ মিশ্র জানান, মৌলানার পরিবারের অভিযোগের ভিত্তিতে লাভি, বসন্ত, হরিশ, আদিত্য ও রিষভ নামে পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মৌলানাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। জামিয়ত উলেমা-ই-হিন্দ ঘটনার নিন্দা করে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে। অন্যদিকে, যুবকদের সমর্থকরা বলছেন, মৌলানা প্রথমে উসকানি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন যুবকরা শুধু প্রতিরোধ করেছে।

এলাকায় এখন উত্তেজনা। রমজানের সময় এমন ঘটনা ধর্মীয় সংবেদনশীলতা বাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দু’পক্ষের ভিডিও ছড়িয়ে পড়ায় বিভেদ আরও গভীর হচ্ছে। একদিকে ক্লিপড ভিডিও দেখে মনে হয় যুবকরা নির্মমভাবে আক্রমণ করেছে; অন্যদিকে পুরো ফুটেজ দেখলে বোঝা যায়, এটা আত্মরক্ষার প্রতিক্রিয়া। পুলিশ বলছে, সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। কোনো ধর্মীয় রঙ দেওয়া যাবে না এটা ব্যক্তিগত বিবাদ থেকে হিংসাত্মক হয়ে উঠেছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.