শিলং: ফের ইউরেনিয়াম উত্তোলনে ধাক্কা খেল মোদী সরকার। (Meghalaya)ভারতের তৃতীয় বৃহত্তম আবিষ্কৃত ইউরেনিয়াম ভাণ্ডারের অধিকারী মেঘালয় রাজ্য আবারও স্পষ্ট করে দিয়েছে, ইউরেনিয়াম অনুসন্ধান বা খনন কোনোভাবেই হবে না। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা স্বয়ং এই অবস্থান পুনর্ব্যক্ত করায় কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য চাপ এবং স্থানীয় বিরোধিতার মাঝে একটি নতুন অধ্যায় যোগ হয়েছে।
দীর্ঘদিনের এই বিতর্কিত ইস্যুতে রাজ্য সরকারের দৃঢ় প্রতিরোধ জনমতের প্রতি শ্রদ্ধা এবং পরিবেশ সুরক্ষার প্রতি অঙ্গীকারের বার্তা দিচ্ছে।মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলার ডোমিয়াসিয়াত এলাকায় অবস্থিত এই ইউরেনিয়াম ভাণ্ডার দেশের মোট আবিষ্কৃত মজুতের এক উল্লেখযোগ্য অংশ। জনকল্যাণমূলক উন্নয়নের নামে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও স্থানীয় জনগণ, ছাত্র সংগঠন এবং স্বশাসিত জেলা পরিষদের কঠোর বিরোধিতার মুখে প্রকল্পটি বারবার আটকে গেছে।
আরও দেখুনঃ UCC-পুশব্যাক থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রীর পায়ে ধরল মুসলিম নেতা রফিকুল
সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একটি অফিস মেমোরেন্ডামে অ্যাটমিক খনির ক্ষেত্রে জনশুনানি বাধ্যতামূলক নয় বলে ঘোষণার পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি।মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্পষ্টভাষায় বলেছেন, “আমরা খুবই স্পষ্ট যে ইউরেনিয়াম খনন অনুমোদন করব না। জনগণের সঙ্গে আমরা আছি এবং এই অবস্থান বদলায়নি।”
ডেপুটি চিফ মিনিস্টার স্নিয়াওবালাং ধরও একই সুরে জানিয়েছেন যে জনসমর্থন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) এই ইস্যুতে সবচেয়ে সক্রিয়। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি সস্তায় জমি কিনছেন, যা ভবিষ্যতে খননের পথ প্রশস্ত করতে পারে। কেএসইউ প্রেসিডেন্ট রেমন্ড খারজানা বলেছেন, “ডোমিয়াসিয়াত বা আশপাশের কোনো গ্রামে ইউরেনিয়াম খনন কোনোভাবেই হতে দেব না।
আরও দেখুনঃ ভারতের নতুন রিফাইনারির স্টিল দিয়ে তৈরী হতে পারে ৪০টি আইফেল টাওয়ার! ঘোষণা মোদীর





