Mahatma Gandhi: আসল হিন্দুত্ববাদী হলে গান্ধী নয় জিন্নাহকে গুলি করত: সেনা মুখপাত্র

জাতির জনক মহাত্মা গান্ধীর (mahatma gandhi) তিরোধান দিবসে রাজনৈতিক হামলা সেনা দলের। দলটির মুখপাত্রের দাবি, নাথুরাম গডসে আসলে হিন্দুত্ববাদী নয়ই। মহারাষ্ট্রের সরকারে থাকা শিব সেনার তরফে কেন্দ্রের বিজেপি ...

By Rana Das

Published:

Follow Us
sanjay raut

জাতির জনক মহাত্মা গান্ধীর (mahatma gandhi) তিরোধান দিবসে রাজনৈতিক হামলা সেনা দলের। দলটির মুখপাত্রের দাবি, নাথুরাম গডসে আসলে হিন্দুত্ববাদী নয়ই। মহারাষ্ট্রের সরকারে থাকা শিব সেনার তরফে কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে।

জাতির জনক মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালে গুলি করে খুন করা হয়। আততায়ী নাথুরাম গডসে হিন্দুত্ববাদী ছিলেন। ফলে তাঁকে নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলির একাংশ নেতৃত্ব খোলাখুলিভাবেই গর্ব অনুভব করেন।

   

শিব সেনা নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করে। মহারাষ্ট্রে ক্ষমতাসীন অ-বিজেপি জোট সরকারের বড় শরিক শিব সেনা। রবিবার দলটির মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে যদি প্রকৃত হিন্দুত্ববাদী হতো তাহলে সে গান্ধীকে না খুন করে মহম্মদ আলি জিন্নাহকে গুলি করত। কিন্তু গডসে তা করেনি।

গান্ধীজির তিরোধান দিবসে রাহুল গান্ধী টুইট করে হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, এক হিন্দুত্ববাদী গান্ধীজি কে গুলি করে হত্যা করেছিল। অন্যান্য হিন্দুত্ববাদীরা মনে করেছিল গান্ধীজীর দর্শন শেষ। বাস্তব হলো গান্ধী দর্শন এখনও অটুট।

জাতির জনকের হত্যা ঘিরে রাজনৈতিক বাকযুগ্ধ চলছে। উত্তর প্রদেশ সহ বাকি রাজ্যগুলির রাজনৈতিক প্রচারে গান্ধী দর্শন বনাম সংঘ দর্শনের সংঘাত তীব্র হচ্ছে আরও।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google