১৬৪টির মধ্যে ১৫০টিই “মুসলিম ল্যান্ড মাফিয়া”র! বিস্ফোরক বিজেপি

kirit-somaiya-illegal-schools-mumbai-controversy

মুম্বই: মহারাষ্ট্রের বাণিজ্যিক রাজধানীতে নতুন করে একটি বড় অভিযোগ সামনে এসেছে, (illegal schools)যা রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া দাবি করেছেন যে, বৃহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) দ্বারা চিহ্নিত ১৬৪টি অবৈধ স্কুলের মধ্যে ১৫০টিই নাকি “মুসলিম ল্যান্ড মাফিয়া”-র সঙ্গে যুক্ত। তিনি এই ঘটনাকে “স্কুল জিহাদ” বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, মুম্বইয়ে জমি দখলের একটি সংগঠিত চক্র চলছে।রবিবার (১৯ এপ্রিল) মুলুন্ডের নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সোমাইয়া এই অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএমসি সম্প্রতি শহরের ১৬৪টি অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ১৫০টি স্কুল নাকি মুসলিম ল্যান্ড মাফিয়াদের নিয়ন্ত্রণে। গোবন্দি, মালাদ, কুর্লা-সহ বিভিন্ন এলাকায় এই অবৈধ স্কুলগুলো চলছে।

   

আরও দেখুনঃ শত্রুর প্রতিটি পদক্ষেপ হবে ফাঁস! নতুন অত্যাধুনিক ড্রোন পাবে বায়ুসেনার বিশেষ ইউনিট

কোনো কোনো ক্ষেত্রে স্কুলের আড়ালে পরে মসজিদ বা ধর্মীয় স্থাপনা তৈরি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।সোমাইয়া বলেন, “এটি শুধু শিক্ষার নামে প্রতারণা নয়, এটি জমি দখলের একটি কৌশল। প্রথমে স্কুল বানিয়ে জমি দখল করা হয়, তারপর ধর্মীয় স্থাপনায় রূপান্তরিত করা হয়। এতে সরকারি জমি, সাধারণ মানুষের জমি সবই হাতছাড়া হচ্ছে।

আমি এটাকে ‘স্কুল জিহাদ’ বলছি কারণ এর পিছনে একটি সংগঠিত চক্র কাজ করছে।” তিনি আরও দাবি করেন, বিএমসি এতগুলো অবৈধ প্রতিষ্ঠান চলতে দিলেও কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতারা সোমাইয়ার দাবিকে সমর্থন করে বলছেন, মুম্বইয়ে অবৈধ নির্মাণ ও জমি মাফিয়ার বিরুদ্ধে কঠোর অ্যাকশন দরকার। অনেকে মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে জমি দখলের ঘটনা যদি সত্যি হয়, তাহলে শিশুদের শিক্ষার মান ও নিরাপত্তা দুটোই বিপন্ন।