নয়াদিল্লি: দেশজুড়ে প্রশ্নফাঁস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার দুর্নীতি নিয়ে যখন তীব্র অসন্তোষ ও রাজনৈতিক চাপানউতোর চলছে, ঠিক তখনই বিদ্যমান আইন আরও কঠোর করার উদ্যোগ নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার ঠিক পরেই ‘দ্য পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪’-এ সংশোধন আনার জোরালো প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবিত সংশোধনীগুলিতে চূড়ান্ত অনুমোদন মিলে যেতে পারে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এই আইনে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সংস্থান যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে জেলের মেয়াদ এবং জরিমানার অঙ্ক আরও বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে এই আইনে ৩ থেকে ৫ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে নতুন সংশোধনীতে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ আরও কঠোর হতে পারে।
পাশাপাশি, পাবলিক পরীক্ষার দায়িত্বে থাকা কোনো পরিষেবা প্রদানকারী সংস্থা বা সার্ভিস প্রোভাইডার এই ধরনের অনিয়মে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানার বিধান কার্যকর থাকতে পারে। এছাড়া সংগঠিত চক্রের সদস্যদের ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১ কোটি টাকা জরিমানার নিয়মকে আরও পোক্ত করা হচ্ছে।
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
‘কেন কলঙ্ক বলা হবে?’ চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল, অগ্নিগর্ভ বিধানসভা





