Gold Silver Price: সপ্তাহান্তে সোনার দাম কী কমল? জানুন নতুন রেট

বিয়ের মরশুম চলছে। এদিকে এই বিয়ের মরশুমে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) প্রতিনিয়ত ওঠানামা হচ্ছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আপনিও যদি…

বিয়ের মরশুম চলছে। এদিকে এই বিয়ের মরশুমে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) প্রতিনিয়ত ওঠানামা হচ্ছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আপনিও যদি আজ সোনা এবং রুপো কিনতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে ধাক্কা খাবেন। আজ আরও বেশি টাকা খরচ করতে হতে পারে আপনাকে।

এই বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম ব্যাপক ওঠানামা করছে, যার জেরে মানুষের বিয়ের বাজেট নষ্ট হয়ে যাচ্ছে। আজ শনিবার এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়ল সোনার দাম। আজ শনিবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৮৫০ টাকায়। এবার আসা যাক ২৪ ক্যারেটের কথায়। আজ শহরে শনিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২,৯৩০ টাকা।

Advertisements

১৮ ক্যারেট সোনার দাম আজ শহরে কত হয়েছে জানেন? যদি না জেনে থাকেন দেখে নিন। আজ সপ্তাহান্তে ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৬৯০ টাকা। সোনার দাম বাড়লেও রুপোর দাম কিন্তু আজ কমেছে। জানা গিয়েছে, ১৮ ক্যারেট ১০ গ্রাম রুপোর দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৪০ টাকায়।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

 
সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।