নয়াদিল্লি/নয়ডা: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ( CJP) বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সি এক তরুণীর বিরুদ্ধে জিরো FIR দায়ের করেছে নয়ডা পুলিশ। পরে ঘটনাস্থল দিল্লিতে হওয়ায় তদন্তের জন্য মামলাটি দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রুচিকা সিং। তিনি নয়ডার সেক্টর ১৫০-এর লোটাস জিং সোসাইটি-র বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী স্মৃতি সিং। তাঁর দাবি, তিনি কয়েকটি ভিডিও পান, যেখানে রুচিকা সিং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। এরপর তিনি অভিযুক্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পরিচিতদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে অভিযোগ জানান।
পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩৫২ (ইচ্ছাকৃত অপমান), ৩৫৩(১) (জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বক্তব্য) এবং ৩৫৬(১) (মানহানি) ধারায় জিরো FIR নথিভুক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বর্তমানে রুচিকা সিং পরিবারের সঙ্গে ফরিদাবাদের উঁচা গাঁও এলাকায় থাকেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি নয়ডার লোটাস জিং সোসাইটিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তবে কয়েক মাস ধরে সেই ফ্ল্যাটটি বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগ অনুযায়ী ঘটনাটি দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ চলাকালীন ঘটেছে। তাই তদন্তের এখতিয়ার অনুযায়ী মামলাটি দিল্লি পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে ভিডিওর সত্যতা এবং অভিযোগের বিষয়বস্তু এখনও তদন্তাধীন। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের




