Arvind Kejriwal: কেজরিকে অষ্টমবার তলব ইডির

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই নিয়ে অষ্টমবার কেজরিকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৪ মার্চ তাঁকে হাজিরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Arvind Kejriwal

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই নিয়ে অষ্টমবার কেজরিকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

আবগারি দুর্নীতি মামলায় এর আগে সাতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু কেজরি সেই সমন এড়িয়ে যাওয়ার পরের দিনই ফের তলব করল ইডি। অষ্টমবার তলবেও আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো ইডির মুখোমুখি হবেন কিনা মুখ্যমন্ত্রীর অফিস বা দল এখনও সে ব্যাপারে মুখ খোলেনি।

   

কেজরিওয়াল এর আগে বলেছেন, দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর তদন্তকারীদের মুখোমুখি হবেন। ওই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা এ মাসের ১৬ তারিখ। ইডির তলব বেআইনি বলে মামলা করেছেন আপ কর্তা। আপের দাবি, কেজরিকে গ্রেপ্তার করার জন্যই এই ষড়যন্ত্র করছে বিজেপি। এদিকে টানা এতবার সমন এড়িয়ে যাওয়ায় গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে কেজরির। এখন দেখার ৪ মার্চ তিনি ইডি দপ্তরে হাজিরা দেন কিনা।

দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং। সেই অভিযোগেই টানা আটবার তলব করা হল কেজরিওয়ালকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google