Cold Wave Alert: আগামী ৩ দিন তীব্র শৈত্যপ্রবাহ বইবে রাজ্যে রাজ্যে, রেড অ্যালার্ট জারি IMD-র

হাঁড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বঙ্গ। এখনও জারি থাকবে শীতের স্পেল বলেই জানা গিয়েছে হাওয়া মোরগ সূত্রে। শুধু রাজ্য নয়, কাঁপবে অন্যান্য অনেক রাজ্যও। আইএমডি জারি করেছে রেড অ্যালার্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাঁড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বঙ্গ। এখনও জারি থাকবে শীতের স্পেল বলেই জানা গিয়েছে হাওয়া মোরগ সূত্রে। শুধু রাজ্য নয়, কাঁপবে অন্যান্য অনেক রাজ্যও। আইএমডি জারি করেছে রেড অ্যালার্ট (IMD Cold Wave Alert)। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে আগামী ৫ দিনে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী ৩ দিন তীব্র শৈত্যপ্রবাহ বইবে রাজ্যে রাজ্যে।

পশ্চিমবঙ্গে কী হবে? IMD জানাচ্ছে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও আগামী সপ্তাহে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে। আগামী ২ থেকে ৩ দিন সিকিলে তুষারপাত হতে পারে। অপরদিকে, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও এর প্রভাব থাকবে। গত ২৪ ঘন্টায় বাংলার দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস।

   

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী উত্তর ভারতের রাজ্যগুলিতে তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা বজায় থাকবে আগামী কয়েকদিন। জম্মু-কাশ্মীর ও লাদাখের মতো পার্বত্য এলাকায় থাকবে শুষ্ক আবহাওয়া। সমতল এলাকাগুলিতে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ।

দিল্লিতেও একই রকম আবহাওয়া। শনিবার ও রবিবার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে শৈতপ্রবাহের সম্ভাবনা। শনিবারের জন্য কমলা সতর্কতা এবং রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে IMD।

স্কাইমেট ওয়েদার বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওডিশা, ছত্তিশগড় এবং তামিলনাড়ুর দক্ষিণ উপকূলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপ, দক্ষিণ কেরল, সিকিম এবং অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর রাজস্থানের কিছু অংশে, ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়তে পারে। রাজস্থান উত্তর প্রদেশ ও বাংলা তাপমাত্রায় একই থাকছে।

দিল্লি সহ উত্তর ভারতে কোল্ড ওয়েভ আর কোল্ড ডের প্রভাবে রীতিমতো শীতের কাঁপুনি রয়েছে। শীতের সঙ্গে কুয়াশার জন্য উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google