ক্ষমতা থাকলে মার্কিন পণ্যে ৭৫% শুল্ক বসান: মোদীকে চ্যালেঞ্জ কেজরির

গান্ধীনগর: ভারতীয় পণ্যে আমেরিকা ৫০% চড়া শুল্ক (Tariff) বসানোর পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের সুর চড়ানোর ধারা অব্যাহত। এই আবহে এবার প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গান্ধীনগর: ভারতীয় পণ্যে আমেরিকা ৫০% চড়া শুল্ক (Tariff) বসানোর পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের সুর চড়ানোর ধারা অব্যাহত। এই আবহে এবার প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার আপ নেতার সরাসরি তোপ, “একটু সাহস দেখান আর আমেরিকার পণ্যের উপর ৭৫% কর চাপান।”

গুজরাটের রাজকোটে এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, “কেন্দ্রের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা থেকে আগত তুলার উপর থেকে ১১% শুল্ক তুলে নেওয়ার ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর আমেরিকার চাষিরা লাভবান হবেন”। তিনি বলেন, “আমেরিকা আমাদের উপর ৫০% শুল্ক বসিয়েছে, আপনি আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৭৫% শুল্ক (Tariff) বসান”।

   

সেইসঙ্গে মার্কিন শুল্ক-ত্রাসে ভারতের হীরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে কেজরির (Arvind Kejriwal) কটাক্ষ, “ডোনাল্ড ট্রাম্পের (Trump) সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদী সরকার”। এরপর তিনি বলেন, “আমেরিকা থেকে আমদানিকৃত তুলার উপর ভারতের ১০০% শুল্ক আরোপ করা উচিৎ। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।”

ডোনাল্ড ট্রাম্পের (Trump) উদ্দেশ্যে কটাক্ষ করে আপ নেতা বলেন, “ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! ওর বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিৎ।” তাঁর দাবি, মার্কিন সংস্থাগুলি বন্ধ হয়ে গেলেই ট্রাম্পের কোমর ভেঙে যাবে। আমেরিকা থেকে তুলা আনা হলে “ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। এখানকার, গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা ধনী” মার্কিন তুলার উপর থেকে ১১% আমদানি শুল্ক (Tariff) তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে মোদী সরকার বলে দাবি করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google