সন্দেহেরবশে স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী

তেলেঙ্গানা: সন্দেহেরবশে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ শুধু তাই নয় স্ত্রীকে খুন করার পর তার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তেলেঙ্গানা: সন্দেহেরবশে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ শুধু তাই নয় স্ত্রীকে খুন করার পর তার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে৷ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম অজয়৷ পেশায় অটো চালক৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে পুষ্পলথার সঙ্গে বিয়ে হয়েছিল অজয়ের৷ তাঁদের দুই সন্তানও রয়েছে৷ স্ত্রী পুষ্পলথার হায়দ্রাবাদ শহরে একটি বিউটি পার্লার চালাতেন৷ সম্প্রতি স্ত্রী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করছে বলে সন্দেহ হয় অজয়ের৷ এই বিষয় নিয়ে প্রায়ই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত৷

   

দিন দিন অশান্তির মাত্রা বাড়ছিল তাঁদের মধ্যে৷ এরপর স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে অজয়৷ সেই মতো হায়দ্রাবাদের আবদুল্লাহপুরমেটের কাছে অজয়ের বোনের ফাঁকা ফ্ল্যাটে নানান অছিলায় স্ত্রীকে নিয়ে যায় অভিযুক্ত৷ এরপরই সেখানে পুষ্পলথার উপর ছুরি হাতে হামলা চালায়৷ খুনের পর স্ত্রীর শিরচ্ছেদ করে সে৷ কাটামুণ্ডটি ফ্ল্যাটে রেখে পালিয়ে যায় অজয়৷

হায়দ্রাবাদ পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুনের পর রক্তমাখা জামা পরা অবস্থায় পালিয়ে গিয়েছিল অজয়৷ আর তা দেখে ফেলে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা৷ সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে৷ পরে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ সেই সঙ্গে ওই ফ্ল্যাট থেকে পুষ্পলথার দেহ উদ্ধার করে৷ খুনের পিছনে সন্দেহ ছাড়া অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google