স্ত্রীকে কুপিয়ে ১৮ টুকরো করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

মধ্যমগ্রাম: ফের জীবনসঙ্গিনীকে খুন করে দেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে৷ স্ত্রীকে হত্যা করার পর ১৮ টুকরো করেছে অভিযুক্ত স্বামী৷ মধ্যমগ্রাম থানার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Murder in howrah

মধ্যমগ্রাম: ফের জীবনসঙ্গিনীকে খুন করে দেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে৷ স্ত্রীকে হত্যা করার পর ১৮ টুকরো করেছে অভিযুক্ত স্বামী৷ মধ্যমগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাত দিন পর গঙ্গানগর খাল থেকে মৃতা মহিলার দেহের একাংশ উদ্ধার করেছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নুরউদ্দিন মণ্ডল (৫৫)৷ প্রথমে স্ত্রীকে খুন করে৷ এরপর দেহ ১৮ টুকরো করে খালের জলে ফেলে দেয়৷ এরপর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নুরউদ্দিন৷ ওই ব্যক্তি বর্তমানে বারাসত হাসপাতালে ভর্তি রয়েছেন৷ কয়েক দিন আগে তাঁর স্ত্রী নিখোঁজ বলে মধ্যমগ্রাম থানায় ডায়েরি করেছিলেন তিনি৷

   

তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে স্ত্রীকে পাশের খালেই কুপিয়ে ফেলে দিয়েছে স্বামী নিজেই৷ মধ্যমগ্রাম থানার রোহান্ডার খালের ভেতর থেকে পুলিশ ওই মৃত মহিলার বেশ খানিকটা দেহের অংশ উদ্ধার করেছে৷ নুরউদ্দিন মণ্ডল হাসপাতালে ভর্তি থাকার কারণে নজরবন্দি অবস্থায় রয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

মৃতার মেয়ে বলেন, “আমার বাবা এবং মায়ের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত৷ সম্প্রতি একটি জমি কেনা ঘিরে বিবাদ চরমে ওঠে৷ কিন্তু হঠাৎ করে মায়ের খোঁজ পাচ্ছিলাম না৷ মা কোথাও গেলে ফোন নিয়ে যেত৷ কিন্তু তখন দেখলাম বাবা মায়ের ফোন নিয়ে এসে বলল ফোনটা সুইচ অফ করে দিতে৷ কারণ জিজ্ঞাসা করাতে বাবা বলল মা ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছে৷ কিন্তু ফোন ধরতেই দেখলাম রক্ত৷ তারপরেই আমার সন্দেহ হতে লাগল৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google