Hugo Bumos: জোকোভিচের খেলা দেখতে সস্ত্রীক হাজির এই সবুজ-মেরুন তারকা

কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। যারফলে, জাতীয় শিবিরে সুযোগ পাওয়া ফুটবলাররা বাদে সকলেই নিজেদের মতো ছুটি কাটাতে ব্যস্ত। কিছুদিন আগেই ছুটি কাটাতে দেখা গিয়েছিল লাল-হলুদ ...

By Rana Das

Published:

Follow Us
Hugo Bumos' Wife Attends Djokovic's Game

কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল মরশুম। যারফলে, জাতীয় শিবিরে সুযোগ পাওয়া ফুটবলাররা বাদে সকলেই নিজেদের মতো ছুটি কাটাতে ব্যস্ত। কিছুদিন আগেই ছুটি কাটাতে দেখা গিয়েছিল লাল-হলুদ তারকা ক্লেটন সিলভা কে। গত মরশুমে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গোটা আইএসএল মরশুমে গোল করেছেন মোট ১২ টি। একটা সময় ওডিশা এফসির তারকা ফুটবলার দিয়াগো মরিসিও ও মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে ও ছিলেন এই তারকা। যদিও শেষমেশ তা ফসকে যায়। তবে এবার নতুন করে সব কিছু শুরু করার আগে ছুটি কাটাচ্ছেন তিনি। সেইসাথে এবার অন্য মেজাজে ধরা দিলেন মরোক্কান তারকা হুগো বুমোস।

   

গতকাল নিজের স্ত্রী কে নিয়ে প্যারিস গিয়ে ফ্রেঞ্চ ওপেনে নোভাক জোকোভিচের খেলা দেখে এলেন সবুজ-মেরুনের এই মিডফিল্ডার। গতকাল নিজের স্যোশাল সাইট থেকে সেই ছবি আপলোড করেছেন এই তারকা ফুটবলার। যেখানে সাদা পোশাকে দেখা গিয়েছে এই দম্পতি কে। নিজের বেশকিছু সেলফি ও পোস্ট করেছেন তারা। আসন্ন মরশুমে দলের হয়ে মাঠে নামার আগে কিছুটা ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন দুজনে।

গত মরশুমে এটিকে মোহনবাগান দলের আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বুমোস। বলা যায় তার দৌলতের একাধিক ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাগান শিবির। আরও একটা মরশুম তার উপরেই ভরসা রাখল ম্যানেজমেন্ট।

একটা সময় শোনা গিয়েছিল মোহনবাগান ছেড়ে ইমামি ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করবেন হুগো বুমোস। সেইমতো কথাবার্তা ও নাকি শুরু হয়ে গিয়েছিল। তবে লাল-হলুদে লোবেরা অনিশ্চিত হওয়ার পর থেকেই ফিকে হয়ে যায় সেই সম্ভাবনা। যারফলে, দল বদলের কথা ভুলে আরও একটা মরশুম নিজের পুরোনো ক্লাবেই থাকছেন বাগানের মাঝমাঠের এই ভরসা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google