Hoogly: ৭ বছরের পুরনো শত্রুতার জেরে জামাইকে পিটিয়ে মারল শ্বশুর-শাশুড়ি

হুগলি: ৭ বছরের পুরনো শত্রুতা৷ জামাইকে পিটিয়ে মারল শ্বশুর-শাশুড়ি৷ বাবা-মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে৷ অভিযোগের ভিত্তিতে মৃতে়র শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Murder in howrah

হুগলি: ৭ বছরের পুরনো শত্রুতা৷ জামাইকে পিটিয়ে মারল শ্বশুর-শাশুড়ি৷ বাবা-মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে৷ অভিযোগের ভিত্তিতে মৃতে়র শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রঘুবাটী এলাকায়৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন সন্দীপ ও পম্পা৷ কিন্তু পম্পার বাবা ও মা সেই সম্পর্ক মেনে নেয়নি৷ রাগ ছিল জামাই সন্দীপের উপর৷ যদিও বিয়ের পর পম্পা মাঝে মধ্যে আসতেন বাপের বাড়িতে৷ কিন্তু জামাইয়ের একেবারেই আসা-যাওয়া ছিল না তাঁর শ্বশুর বাড়িতে৷

   

সূত্রের খবর, স্ত্রী যখন বাপের বাড়িতে আসতেন, তখন স্বামী সন্দীপ তাঁকে পৌঁছে দিয়ে মামার বাড়িতে যেতেন৷ সোমবার সেরকমই হয়েছিল৷ কিন্তু সন্ধ্যাবেলা আচমকা সন্দীপের শ্বশুর-শাশুড়ি চ্যালাকাঠ ও লাঠি নিয়ে জামাইয়ের দিকে তেড়ে আসে এবং প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ৷ এরপর রাতেই মৃত্যু হয় সন্দীপ রুইদাস নাম বছর তেইশের ওই যুবকের৷

ঘটনার পর পম্পা নিজের বাবা-মায়ের বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত শ্বশুর ভানু দাস ও শাশুড়ি অসীমা দাসকে গ্রেফতার করেছে পুলিশ৷ গোঘাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকার মদনমোহনপুরে৷ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google