কী ভাবে জন্ম হল টেডি বিয়ারের ? জানুন অজানা ইতিহাস

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। ভালোবাসার উৎসব হিসেবে পরিচিত ভ্যালেন্টাইনস উইক এসে পড়েছে এবং সপ্তাহের চতুর্থ দিনটিই হল টেডি ডে। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হল প্রিয়জনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
history-of-Teddy

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। ভালোবাসার উৎসব হিসেবে পরিচিত ভ্যালেন্টাইনস উইক এসে পড়েছে এবং সপ্তাহের চতুর্থ দিনটিই হল টেডি ডে। টেডি বিয়ার উপহার দেওয়ার পিছনে মূল কারণটি হল প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি দূরে রইলেন না হয়, আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরতে পারবেন আপনার সঙ্গী।

কিন্তু, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সফট টয়ের জন্মের পিছনে রয়েছে এক দারুণ গল্প। কী ভাবে জন্ম হল টেডি বিয়ারের।

   

১৯০২ সালের নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। মিসিসিপি ও লুসিয়ানিয়ার সীমান্ত সমস্যা নিয়ে তখন জর্জরিত তিনি। অনেকক্ষণ খুঁজেও সে দিন ভাল শিকার পাননি রুজভেল্ট। এ দিকে নিশপিশ করছে রাইফেলেন ডগা।প্রেসিডেন্টকে খুশি করতে তাঁর সঙ্গীসাথীরা ধরে আনেন এক লুসিয়ানিয়া কালো ভল্লুক ছানা। কিন্তু গাছের গুঁড়িতে বেঁধে রাখা ভল্লুক ছানার উপর গুলি চালাতে মন চায়নি রুজভেল্টের। ছোট্ট ছানাটিকে ছেড়ে দেন তিনি।

‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’ কার্টুনে এই গল্প তুলে ধরেন ওয়াশিংটন স্টার কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান। ছবিতে তিনি আঁকেন টেডি রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পিছনে পুঁচকে এক ভল্লুক ছানা।এই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ব্রুকলিনের খেলনার দোকানের মালিক মরিস মিচম। তিনি বানিয়ে ফেলেন মিষ্টি এক টেডি বিয়ার। তবে তা বিক্রি করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। দোকানের জানলার পাশে সাজিয়ে রাখেন টেডি। পাশে বেরিম্যানের আঁকা কার্টুনের কপি।

তাঁকে অবাক করে খদ্দেররা দোকানে ঢুকেই কিনতে চান টেডি। মিচম ছুটে যান রুজভেল্টের কাছে। তাঁর ও তাঁর স্ত্রীর বানানো বিয়ার বিক্রির অনুমতি চান। জন্ম হয় টেডি বিয়ারের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google