Heavy Rainfall: দিনভর চলবে তুমুল দুর্যোগ, হলুদ সতর্কতা জারি

রবিবার পুজোর শপিং করার প্ল্যান? তাহলে ফের আপনার পরিকল্পনায় জল ঢালতে হাজির বৃষ্টি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি (Heavy Rainfall) চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রবিবার পুজোর শপিং করার প্ল্যান? তাহলে ফের আপনার পরিকল্পনায় জল ঢালতে হাজির বৃষ্টি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি (Heavy Rainfall) চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, মাঝে মাঝে আকাশ পরিষ্কার থাকলেও নির্দিষ্টভাবে মেঘমুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থামবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। প্রশাসনের তরফে চলছে মাইকিং। এদিকে মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ জারি করেছে প্রশাসন।

   

এদিকে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। হাওয়া মোরগের জানাচ্ছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টো থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর রাত ১১ টা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google