সাগরে জমাট নিম্নচাপ, ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির ফলে পরবর্তী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির ফলে পরবর্তী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ জুলাই নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা রয়েছে। যার জেরে নিম্নচাপ প্রভাবে ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google