বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে বিভিন্ন প্রান্তে। (hasnabad)এই আবহেই বসিরহাটের হাসনাবাদ ব্লকের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর ৩০-এ ১২৫ জন ভোটারের নাম কাটার অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদে হাসনাবাদ-লেবুখালি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।
#WATCH | West Bengal Elections 2026 | Basirhat: Local villagers stage a protest against the alleged cancellation of 125 names at Booth No. 30 of the Barunhat Rameshwarpur Gram Panchayat in Hasnabad. The villagers demonstrated by blockading the Hasnabad-Lebukhali road. In the days… pic.twitter.com/d2UZvVUNzf
— ANI (@ANI) April 1, 2026
অভিযোগ, বহু বছর ধরে ভোট দিয়ে আসা বাসিন্দাদের নাম হঠাৎ করেই তালিকা থেকে উধাও হয়ে যায়। বিষয়টি সামনে আসতেই গ্রামে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের দাবি, কোনও রকম পূর্ব নোটিস বা যাচাই ছাড়াই এই নামগুলি বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায্য।
আরও দেখুনঃ মমতার নন-ভেজ দাবি বাস্তবতা বিরুদ্ধ, দাবি শঙ্কর ঘোষের
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসনাবাদ-লেবুখালি মূল সড়ক অবরোধ করে বসেন তাঁরা। শুধু তাই নয়, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ফলে মুহূর্তের মধ্যে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে গাড়ির লাইন, সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের কথায়, “আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন নাম বাদ গেল, তার কোনও উত্তর নেই। আমরা এর সঠিক তদন্ত চাই।” অনেকেই অভিযোগ করেন, নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করে এই কাজ করা হচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও নিশ্চিত মন্তব্য করা হয়নি।
এই ঘটনা একক নয়। নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকেই বসিরহাটের একাধিক এলাকায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হাসনাবাদের পাশাপাশি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথ থেকেও প্রায় ৩৪০ জন মুসলিম ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাতেও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।




















