হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফের পথে আরও এগোল গুজরাত টাইটান্স

দাপুটে বোলিংয়ে ৮৬ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ। টানা পঞ্চম জয়ে শীর্ষে উঠে প্লে-অফের আশা মজবুত করল গুজরাত।

By Sandipa Nandy

Published:

Follow Us
gujarat-titans-beat-sunrisers-hyderabad-playoff-race

Kolkata, May 12: সামনেই প্লে-অফ। তার আগে দাপুটে জয়ের মাধ্যমে এগিয়ে গেল গুজরাত টাইটান্স। চলতি মরসুমের ৫৬ তম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে আহ্বান জানিয়েছিল গুজরাত। ম্যাচটি ৮২ রানের বড় ব্যবধানে জিতেছে শুভমন গিলের দল। এখন টানা পঞ্চম জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে এল গুজরাত এবং একপ্রকার প্লে-অফের রাস্তা তৈরি করে ফেলল।

আরও পড়ুন: পাক ঘাঁটিতে ইরানি যুদ্ধবিমান! মধ্যস্থতাকারী শরিফ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৮ রানেই গুজরাতের ইনিংস থেমে যায়। সেখানে ৫ উইকেট হারায় শুভমনের দল। আজ জস বাটলার, অধিনায়ক শুভমন ব্যাট হাতে নিস্তেজ ছিলেন। রান এসেছে ওপেনার সাই সুদর্শন এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের থেকে। সুদর্শনের ৪৪ বলে ৬১ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়। এছাড়া সুন্দর ৩৩ বলে ৫০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।

   

দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে মাত্র ৬ রানেই দুটি উইকেট হারিয়ে বসে সানরাইজার্স। তখনই মনে হয়ে ছিল আজ তরী ডুববে ঈশান কিষানদের। ১০০ রানের গন্ডিও পার করতে পারেনি তারা। কোনো আগ্রাসী ব্যাটার এককভাবে ২০ রানও তুলতে পারেননি। ব্যাটিংয়ের এই করুন দশা কমলা শিবির আগে চোখে পড়েনি, এই মরসুমে প্রথম। এই ম্যাচে পরাজিত হয়ে ১৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়ে গেল তৃতীয় স্থানে। পয়েন্টের জন্য এখন আবার আগামী ম্যাচের অপেক্ষম

বোলিংয়েও প্যাট কামিন্সরা সেরকম দাগ কাটতে পারেননি। ২টি করে উইকেট পান প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন। এছাড়া ১টি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। পক্ষান্তরে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে ঝড় তোলে গুজরাতের বোলাররা। ১৪.৫ ওভারেই মাত্র ৮৬ রানে প্রতিপক্ষের অল উইকেট ফেলে দেয় প্রসিদ্ধ কৃষ্ণারা। এদিন ৩টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাডা, জেসন হোল্ডার। ২টি উইকেট তুলেছেন প্রসিদ্ধ এবং ১টি করে উইকেট পকেটে নিয়েছেন মহম্মদ সিরাজ ও রশিদ খান।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google