সরকারি কর্মীদের জন্য সুখবর, মার্চে টানা ৯ দিন কাটাতে পারবেন ছুটি

কলকাতা: মার্চ মাসে সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর৷ পেতে চলেছেন টানা ৯ দিন ছুটি৷ তাই চাইলেই চলে যেতে পারেন দূরে কোথাও৷ তবে আর কি দেড়ি না করে পছন্দের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: মার্চ মাসে সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর৷ পেতে চলেছেন টানা ৯ দিন ছুটি৷ তাই চাইলেই চলে যেতে পারেন দূরে কোথাও৷ তবে আর কি দেড়ি না করে পছন্দের বেড়াতে যাওয়ার জায়গার জন্য কেটে ফেলুন ট্রেন কিংবা প্লেলের টিকিট৷ আগে দেখে নিন কবে থেকে কত তারিখ পর্যন্ত পাবেন ছুটি৷

ছুটি শুরু হবে ২৩ মার্চ থেকে৷ চলবে ৩১ মার্চ পর্যন্ত৷ টানা ৯ দিন পাবেন ছুটি৷ ক্যালন্ডার অনুযায়ী, ২৩ মার্চ শনিবার ও ২৪ মার্চ রবিবার অর্থাৎ ওই দুইদিন এমনিতেই ছুটি থাকবে৷ ঠিক তার পরের দিন অর্থাৎ সোমবার ২৫ মার্চ হোলি৷ সেদিনও থাকবে ছুটি৷ ২৬, ২৭ ও ২৮ তারিখ কোনও ছুটি নেই৷ তবে এই তিনদিন লিভ নিলে টানা ছুটি পাওয়া যাবে৷

   

আবার ২৯ মার্চ হল গুড ফ্রাইডে৷ সেই দিনও ছুটি৷ তারপর ৩০ ও ৩১ মার্চ আবার যথাক্রমে শনি ও রবিবার৷ তাই ওই দুইদিনও ছুটি থাকছে৷ তাই সেই ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন৷ যদি আপনারা ২৬, ২৭ ও ২৮ তারিখ ছুটি নিয়ে নেন৷ তাহলে আর দেরি কেন? ছুটি অ্যাপ্ল্যাই করুন আর করে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google