ডাকাতির গুলিতে নিহত ঘানার ফুটবলার, ম্যাচ শেষে ফেরার পথে মর্মান্তিক ঘটনা

ঘানার ফুটবল দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে ভয়াবহ ডাকাতির শিকার হন বেরেকুম চেলসির ফুটবলাররা। এই মর্মান্তিক ঘটনায় ডমিনিক ফ্রিমপং নামে এক ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ghana-footballer-killed-armed-robbery-team-bus-attack

ঘানার ফুটবল দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ঘানা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেরার পথে ভয়াবহ ডাকাতির শিকার হন বেরেকুম চেলসির ফুটবলাররা। এই মর্মান্তিক ঘটনায় ডমিনিক ফ্রিমপং নামে এক স্থানীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। এরপর ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, সামারটেক্সের বিরুদ্ধে ম্যাচ শেষে দলীয় বাসে করে ফিরছিলেন বেরেকুম চেলসির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় হঠাৎই বাসটিকে ঘিরে ধরে একদল সশস্ত্র দুষ্কৃতি। বাস চালক অবস্থা টের পেয়ে পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই ডাকাতদল।

   

ডাকাতদের থেকে বাঁচতে খেলোয়াড় ও স্টাফেরা ঝোপের পিছনে লুকিয়ে পড়ে। সেখানেই এই গুলির আঘাতে গুরুতর জখম হন ডমিনিক ফ্রিমপং। এই ঘটনার পর ঘানার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google