Kolkata Police: পুলিশের নজিরবিহীন পদক্ষেপ, কলকাতার একাধিক এলাকায় জারি ১৪৪ ধারা!

কলকাতার নিরাপত্তা জোরদার করতে বিরাট পদক্ষেপ করল লালবাজার। কলকাতার একাধিক এলাকায় টানা ২ মাসের (২৮ মে থেকে ২৬ জুলাই) জন্য জারি করা হল ১৪৪ ধারা। সেইসব এলাকায় ভোটের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
State-Centre Showdown? Kolkata Police Blocks Army Vehicle at Writers'

কলকাতার নিরাপত্তা জোরদার করতে বিরাট পদক্ষেপ করল লালবাজার। কলকাতার একাধিক এলাকায় টানা ২ মাসের (২৮ মে থেকে ২৬ জুলাই) জন্য জারি করা হল ১৪৪ ধারা। সেইসব এলাকায় ভোটের জন্য কোনও মিটিং মিছিল করা যাবে না। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতরের অধীনে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এবং বেন্টিক স্ট্রিট বাদে এর আশেপাশের এলাকায় জারি ১৪৪ ধারা থাকবে। এইসব এলাকায় পাঁচজনের বেশি কোথাও জমায়েত করা যাবে না।

   

Kolkata Metro: এবার মধ্যরাত পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু আজ থেকেই

কেন এই পদক্ষেপ? কলকাতা পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলিতে সমাজবিরোধী কার্যকলাপের খবর এসেছে। ভোটের আগে ও পরে অশান্তি, হিংসাত্মক পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দলের সভা, সমাবেশকে সহজেই তারা নিশানা করা হতে পারে বলে আশঙ্কা। সে কারণেই আগাম সতর্কতামূলক এই নিষেদাজ্ঞামূলক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ।

আগামী ১ জুন শেষ দফায় ভোট হবে কলকাতায়। ৪ জুন ফলাফল প্রকাশ হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মিছিল, মিটিং কিছুই হবে না ২৮ মে থেকে আগামী দু’মাস। এলাকার মানুষের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে ২৮ মে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রধানমন্ত্রী মোদীর রোড-শো করার কথা ছিল। সেই কর্মসূচির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google