বন্দরে প্রচারে বেরিয়ে ধর্ম নিয়ে বেলাগাম ফিরহাদ

কলকাতা: বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর এই নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার চলছে জোর কদমে। (Firhad Hakim)বন্দর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে ধর্ম-সাম্প্রদায়িকতা নিয়ে বেলাগাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন ...

By Sudipta Biswas

Published:

Follow Us
firhad-hakim-religion-remarks-election-campaign-kolkata-port-area

কলকাতা: বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর এই নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার চলছে জোর কদমে। (Firhad Hakim)বন্দর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে ধর্ম-সাম্প্রদায়িকতা নিয়ে বেলাগাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন “এখানে এসে মনে হচ্ছে আমি বাড়িতে ফিরে এসেছি। এখানেও আমরা উন্নয়নের কাজ করি, মানুষের সঙ্গে নিয়মিত কথা বলি। রাজনীতিতে ঘৃণা খুবই ভুল জিনিস। কোনো সম্প্রদায়ের প্রতি ঘৃণা পোষণ করা যায় না।”

প্রথমে মুসলিমদের বিরুদ্ধে, এখন শিখদের বিরুদ্ধে। ঘৃণা নিয়ে রাজনীতি করা যায় না।” তিনি বলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর এই ধরনের রাজনীতি গ্রহণ করেছেন বলে অভিযোগ করে হাকিম আরও বলেন, “বিজেপি যদি এখানে আসে, তাহলে আমাদের সাংস্কৃতিক বিভাজন ঘটবে। বাইরের লোক এলে আমাদের সংস্কৃতি নষ্ট করে দেবে এমনটি মন্তব্য করেন তিনি।”

   

স্থানীয় একটি জনসভায় উপস্থিত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং বিজেপির রাজনীতিকে তীব্র আক্রমণ করেন। হাকিম বলেন, তৃণমূল শাসনকালে কলকাতা বন্দর এলাকায় রাস্তাঘাট, আলো, জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সহ নানা উন্নয়ন হয়েছে। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করা হয়।

আরও দেখুনঃ IPL 2026: হায়দ্রাবাদে লখনউর জয়ের লড়াই, ঘরের মাঠে আত্মবিশ্বাসী অরেঞ্জ আর্মি

তিনি আরও বলেন, “আমরা সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলি। কোনো ধর্ম বা সম্প্রদায়কে আলাদা করে দেখি না। কিন্তু বিজেপি ও তাদের নেতারা ঘৃণার রাজনীতি করছেন। প্রথমে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, এখন শিখ সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হচ্ছে। এটা একেবারেই ঠিক নয়। রাজনীতি করতে গেলে ভালোবাসা দিয়ে করতে হয়, ঘৃণা দিয়ে নয়।”

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google