স্মার্টফোন নিয়ে বিপাকে ভুবনবাবু! সেই সমস্যা নিয়ে নতুন ছবি শহরে

স্মার্টফোন (Smartphone) বর্তমান সমাজে মানুষের জীবনের একটি অত্যাবশিক সঙ্গী। ছোট থেকে বড় প্রতিটা মানুষের কাছেই আজকাল স্মার্টফোন দেখতে পাওয়া যায় । আর মানুষের জীবনটাও ঠিক আজকাল স্মার্ট ফোনকে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Bhuvan Babur Smartphone

স্মার্টফোন (Smartphone) বর্তমান সমাজে মানুষের জীবনের একটি অত্যাবশিক সঙ্গী। ছোট থেকে বড় প্রতিটা মানুষের কাছেই আজকাল স্মার্টফোন দেখতে পাওয়া যায় । আর মানুষের জীবনটাও ঠিক আজকাল স্মার্ট ফোনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু কিছু মানুষ এখনো রয়েছে যারা এই স্মার্টফোনকে আয়ত্তে আনতে পারেননি, ঠিক এমনই একটি গল্প নিয়ে হাজির শহরে নতুন সিনেমা। দুই পরিচালক প্রণবেশ চন্দ্র ও শান্তনু বসুর পরিচালনায় ছবি। সিনেমাটির নাম হল ‘ভুবনবাবুর স্মার্ট ফোন’ (Bhuvan Babur Smartphone)।

৫৮ বছর বয়সী ভুবনবাবু যার জীবনে স্মার্টফোন আসার পরে যে কি কি ঘটনা ঘটছে তাই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি। নিত্য নতুন প্রযুক্তির সাথে নিজেকে একেবারেই মানিয়ে নেওয়াতে পারেন না ভুবনবাবু। একটি আঞ্চলিক অফিসের অ্যাকাউন্টস ক্লার্ক হিসাবে তিনি কর্মরত। চিন্তাভাবনা ও জীবনধারণ সব কিছুতেই তার সেকেলে মানসিকতা। কিন্তু কাজের সময় তিনি কোন আপোষ করেন না।

   

অফিসে যান ধুতি পাঞ্জাবি পরে। তবে আধুনিকতার ছোঁয়া পেতে অফিসের চাপে একটি স্মার্ট ফোন কেনেন এবং এই স্মার্ট ফোন তার জীবনে আসার পরে একাধিক সমস্যা দেখা দিতে থাকে। কিছুতেই নিজের জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না এই স্মার্টফোনটিকে। একদিন রাতে তার বাড়িতে একটা চোর আসে এবং তিনি তাকে ধরতে পারেন।

এবং তার সাথে কথোপকথনের পর বুঝতে পারেন যে তার এবং এই চোরটির দুজনেরই জীবনের সব সমস্যার প্রধান কারণ এই স্মার্টফোনটি। তারপরেই তাদের দুজনের জীবনে আসে এক বিরাট পরিবর্তন। শুক্রবার শহরের এক সিনেমা হলে ছবির প্রিমিয়ার লঞ্চ হয়ে গেল।তবে কি ঘটতে চলেছে তা জানতে হলে দেখতে হবে ছবিটি। ছবিটিতে ভুবনবাবু চরিত্রে অভিনয় করছেন চিন্ত মুখোপাধ্যায়। এছাড়া ছবিটিতে রয়েছে পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ বহু পরিচিত মুখ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google