Bollywood: যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বলিউডের এই নায়িকারা!! জানলে অবাক হবেন

বলিউড মানেই সেলেবদের দুনিয়া। কিন্তু সেই টিনসেল টাউনেই কান পাতলে শোনা যায় একাধিক কেচ্ছা। বলিউডের (Bollywood) অনেক অভিনেত্রীদের দিকেই সেক্স ব়্যারেটে জড়িয়ে পড়ার আঙুল উঠেছে। আর সেই নিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bollywood actress

বলিউড মানেই সেলেবদের দুনিয়া। কিন্তু সেই টিনসেল টাউনেই কান পাতলে শোনা যায় একাধিক কেচ্ছা। বলিউডের (Bollywood) অনেক অভিনেত্রীদের দিকেই সেক্স ব়্যারেটে জড়িয়ে পড়ার আঙুল উঠেছে। আর সেই নিয়ে নানা সময় হয়েছে নানান চর্চা। চলুন দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন অভিনেত্রী জড়িয়ে পড়েছিলেন সেক্স ব়্যারেটের সঙ্গে:

বিপাশা বসু
বঙ্গ ললনা বিপাশা তখন তাঁর খ্যাতির মধ্য গগনে। তাঁর সঙ্গে সম্পর্ক হয়েছে ডিনো মরিয়া বা জন আব্রাহামের এতো সবারই জানা। কিন্তু ২০১১ সাল নাগাদ সামনে এল নতুন কেচ্ছা। সেইসময় সমাজবাদী পার্টির প্রথম সারির নেতা অমর সিংহের সঙ্গে বিপসের ‘সেক্স টেপ’ সামনে আসে। সেই টেপ থেকে শোনা যায় ‘কুরুচিকর’ যৌনতা কেন্দ্রীক কথোপকথন। যদিও বিপাশা এই অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেন। কিন্তু, গুঞ্জন কী আর তাতে থামে!

   

পায়েল রোহতগি:
বিখ্যাত পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংহাই ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে ‘স্ট্রিপ’ করতে বলার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি। কাকতালীয় ভাবে দিবাকরেরই ছবি “লাভ, সেক্স অর ধোঁকা” যেন তার রিয়েল লাইফেই ঘটে গিয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে।

রিয়া সেন:
অস্মিত প্যাটেল আর রিয়া সেনের একটি ৯০ সেকেন্ডের ঘণিষ্ঠ ভিডিও ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। আর রিয়া সেনের দক্ষিণী ছবিতে অভিনয় করা নিয়ে অনেকেই অনেক কূরূচিকর মন্তব্য করেছিলেন। এমনকি যৌন কর্মের সঙ্গে যুক্ত রিয়া এমন খবরও শিরোনামে এসেছে।

প্রীতি জৈন:
অভিনেত্রী প্রিতী জৈন বলিউডের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ঘর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ আনেন। প্রিতী জানিয়েছিলেন যে, মধুর তাঁকে নিজের ছবিতে কাস্ট করার পাশাপাশি বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও হঠাৎ করেই প্রিতী তার আনা সব অভিযোগই পরে তুলে নেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google