প্রায় এক দশক পর অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) আত্মহত্যা মামলার রায় বেরোবে। মামলার রায় শোনাবে সিবিআইয়ে বিশেষ আদালত। প্রসঙ্গত ২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মৃত অবস্থায় দেখা য়ায় অভিনেত্রী জিয়া খানকে।
জিয়া আত্মহত্যা করতে পারে না। এমন দাবিতে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন জিয়া খানের মা রাবিয়া খান। রাবিয়া খান বলেন, “১০ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। এবার সময় এসেছে যখন আদালত এ বিষয়ে রায় দেবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে।”
প্রসঙ্গত জিয়া খানের মৃতদেহের পাশ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করে। নোটে অভিনেত্রীর বন্ধু সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে সরব হন। সূরজের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন ছিল, সে বিষয়ের উল্লেখ করেন জিয়া খান। অভিনেত্রীর সুইসাইড নোট উদ্ধারের পরই জুহু পুলিশের তরফে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। পরে এই মামলায় জামিনে ছাড়া পান সূরজ পাঞ্চোলি। তবে মামলা শেষ হয়নি।
অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার প্রায় এক দশক পর শুক্রবার তাঁর প্রেমিক অভিনেতা সুরজ পাঞ্চোলিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে মুক্তি দিল মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত।




















