মেয়েরাই মেয়েদের শত্রু ! শাশুড়ি বউমার “মেয়েবেলা” নিয়ে ছোটো পর্দায় ফিরছেন রূপা গাঙ্গুলী

ফের নতুন ধারাবাহিক নিয়ে হাজির স্টার জলসা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’, আর এর মধ্যেই আরও এক নতুন সিরিয়ালের ঝলক প্রকাশ্যে এল। আর এবার থাকছে আরও চমক। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rupa Ganguly

ফের নতুন ধারাবাহিক নিয়ে হাজির স্টার জলসা। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’, আর এর মধ্যেই আরও এক নতুন সিরিয়ালের ঝলক প্রকাশ্যে এল। আর এবার থাকছে আরও চমক। স্টার জলসার এই নতুন সিরিয়ালে শাশুড়ি-বউমার ভূমিকায় দেখা মিলবে রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) এবং স্বীকৃতি মজুমদারের।

গত পাঁচ বছর ধরে রাজনীতিতেই ব্যস্ত ছিলেন রূপা, তবে এবার তার দেখা মিলবে ছোটপর্দায়। স্টার জলসার নতুন সিরিয়ালের নাম ‘মেয়েবেলা’। সিরিয়ালের প্রোমো দেখে মুগ্ধ নেটিজেনরা।

   

উত্তর কলকাতায় মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের কাহিনী দেখা যাবে এই ধারাবাহিকে। তিন প্রজন্মের মেয়েদের নিয়ে আসছে এই সিরিয়াল। বিয়ের পর থেকেই সংসারের হাল ধরেছে বিথীকা মিত্র অর্থাৎ রূপা গাঙ্গুলী, এর জন্য নিজের জীবনের শখ-আহ্লাদ সব বিজর্সন দিতে হয়েছে। সংসারের জাঁতাকলে এমন আটকে গিয়েছে যে নিজের মতো করে দু-দণ্ড স্বাধীন জীবন কাটানোর ফুরসত নেই তাঁর। অথচ বর ব্যাগ-পত্তর গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছে। বউয়ের অভিমান মেশানো অভিযোগ শুনে পালটা মন্তব্য, ‘মায়ের শরীর খারাপ আর তুমি বেড়াতে যাওয়ার কথা ভাবছো, ছি!?’ তাহলে কি সংসারে মানিয়ে নেওয়ার কাজটা শুধুই মেয়েদের? এই সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী চিত্রা সেনকে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়ের শাশুড়ির ভূমিকায়।

প্রোমোতে দেখা যাচ্ছে, বিথীকার একমাত্র ছেলে ডোডোর সবে বিয়ে হয়েছে। শাশুড়ির জন্য বউমা অর্থাৎ স্বীকৃতি চা করে নিয়ে আসতেই রেগে আগুন বিথীকা। সাফ কথা, ‘ডোডো তোর বউকে আদিখ্যেতা করতে বারণ কর’। তবে হার মানতে না-রাজ স্বীকৃতি। সে শাশুড়ি মা-কে জানায়, বিয়ের গিফটের টাকা দিয়ে দার্জিলিং-এর টিকিট কেটেছে সে। তাঁর ইচ্ছা পরিবারের মেয়েরা মিলে ঘুরতে যাবে। যদিও খানিক রাগ আর অভিমানের সুরে শাশুড়ি মা জানায়,‘এই বাড়ির শাশুড়ি-বউরা কোনওদিন কোথাউ একসঙ্গে বেড়াতে যায়নি, যাবেও না’। কিন্তু কিভাবে এই ধারনা পাল্টাবে স্বীকৃতি? কিভাবে সুন্দর বন্ধুত্ব গড়ে উঠবে দুজনের? সেই নিয়েই এগোবে এই সিরিয়ালের গল্প।
এখনও পর্যন্ত ধারাবাহিকের প্রচারের তারিখ জানা যায়নি।তবে নতুন বছরেই আসতে চলেছে ভিন্ন স্বাদের “মেয়েবেলা”।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google