Shah Rukh Khan: শাহরুখের নতুন ২ সিনেমা ছিনিয়ে নিলেন রণবীর সিং! তোলপাড় বলিউড

ranveer-singh-can-replace-shah-rukh-khan-in-rajinikanth-film-Thalaivar-171
Ranveer in Crosshairs as Bishnoi Gang Seeks 10 Crore

বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) তার ‘ডাঙ্কি’ ছবির জন্য খবরের শিরোনামে রয়েছেন। একই সঙ্গে রণবীর সিংও তাঁর আসন্ন ছবিগুলির শুটিংয়ে ব্যস্ত । ডন থ্রিতে শাহরুখ খানকে দেখার জন্য ভক্তরা কতটা মরিয়া ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শাহরুখের হাত থেকে ছিটকে যাওয়ার পর ছবিটি রণবীর সিংয়ের ঝুলিতে এখন। ছবিটির অফিসিয়াল ঘোষণা এবং একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে।এবার শাহরুখের জুতো পরে ডন হচ্ছেন রণবীর সিং।

তবে ডন থ্রি ছাড়াও আরও একটি প্রজেক্টে কিং খানের জায়গা নিচ্ছেন রণবীর। আসলে, এখন লোকেশ কঙ্গরাজ তাঁর আসন্ন ছবি থালাইভার ১৭১ নিয়ে বেশ চর্চায় রয়েছেন। পরিচালক এই ছবির জন্য দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সাথে হাত মিলিয়েছেন। এটি রজনীকান্তের ১৭১তম ছবি, যা সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে আগামী বছরের এপ্রিল মাসে ছবিটির শুটিংও শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, রজনীকান্তের ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক। ছবিতে একটি ক্যামিও রয়েছে যা লোকেশ কঙ্গরাজ কিং খানকে দিয়ে করাতে চেয়েছিলেন। কিন্তু শাহরুখ এই বিশেষ ক্যামিও করতে রাজি হন নি।

   

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহরুখ খানের ‘না’ বলার পর লোকেশ রণবীর সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। রণবীর ক্যামির চরিত্রটি পছন্দ করেছেন, তবে তিনি প্রথমে পুরো স্ক্রিপ্টটি শুনতে চান। রণবীর যদি এই ক্যামিওতে রাজি হন, তবে ডন থ্রি-র পর এটি হবে দ্বিতীয় প্রজেক্ট যেখানে তিনি শাহরুখের স্থলাভিষিক্ত হবেন।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে,লোকেশ কঙ্গরাজের সঙ্গে এই ছবিতে কাজ করার পরই নাকি অভিনয় জীবন থেকে সন্ন্যাস নিতে চলেছেন থালাইভা।ছবিতে তামিল সুপারস্টারের সঙ্গে কারা অভিনয় করবেন তা এখনও জানা যাচ্ছে না।তবে ছবির গানে সুর করতে চলেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।যাঁর সুরে জওয়ান-এর সবকটি গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।