Big Boss OTT 3: ‘বিগ বস ওটিটি ৩’ গ্র্যান্ড ফিনালেতে, বাদ পড়লেন দুজন, এগিয়ে গেলেন কারা?

রবিবার সন্ধে ৯টা নাগাদ শুরু হয় ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজিনের (Big Boss OTT 3) গ্র্যান্ড ফিনালে (Grand Finale)। ফিনালেতে ছিলেন ৫ প্রতিযোগী সানা মকবুল (Sana Makbul), কৃতিকা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রবিবার সন্ধে ৯টা নাগাদ শুরু হয় ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজিনের (Big Boss OTT 3) গ্র্যান্ড ফিনালে (Grand Finale)। ফিনালেতে ছিলেন ৫ প্রতিযোগী সানা মকবুল (Sana Makbul), কৃতিকা মালিক (Krittika Malik), র‌্যাপার নায়েজি (Rapper Naezy), সাই কেতন রাও (Sai Ketan Rao)এবং রণবীর শোরে (Ranvir Shorey)। এপিসোডের শুরুতে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন প্রতিযোগী রণভীর শোরেকে সমর্থন করতে হাজির হয়েছিলেন শেহনাজ গিল (Shehnaz Gill)।

শেহনাজ (Shehnaz Gill) গিল রণবীর শোরীর (Ranvir Shorey) জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। এর কারণ একমাত্র রণবীর শোরীর পরিবারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। এছাড়া সবাই তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন। এই বার্তায় শেহনাজকে বলতে শোনা যায়, “আপনাকে ফিনালেতে দেখে আমি খুব খুশি। আপনি একবার এই মঞ্চ থেকে বেরোলে , আমি নিশ্চিত যে আপনার কাছে অনেক কাজের প্রস্তাব আসবে। এর পর আপনার প্রথম প্রজেক্টটি আপনি বিয়ার, ডিম এবং মাটনের সঙ্গে উদযাপন করবেন স্যার। আপনাকে শুভকামনা জানাই।” এই বার্তাটি পেয়ে রণবীর উত্তরে বলেন, “শোতে আমার অংশগুলি আপনি দেখেছেন শুনে খুব ভাল লাগল। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। যখন লোকেরা আমার পোশাক নিয়ে উপহাস করছিল এবং প্রশ্ন করছিল তখন আপনিই আমাকে পোশাক পাঠিয়েছিলেন। আমি সত্যিই এর জন্য কৃতজ্ঞ।”

   

নতুন ছবি মুক্তির পরেই অন্য রূপে ধরা দিলেন মধুমিতা, দেখেন নিন ছবি

এছাড়াও রণবীর শোরে (Ranvir Shorey) তাঁর আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তাঁর দাড়ি কমিয়ে ফেলেন। এই বিষয়ে তাঁকে সঞ্চালক অনিল কাপুর (Anil Kapoor) প্রশ্ন করলে তিনি জানান যে এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি ফিনালেতে যাওয়ার সুযোগ পান, তবে তিনি দাড়ি কমিয়ে ফেলবেন।

এরপরে ফিনালে থেকে ব্যাড পড়েন দুই কন্টেস্টেন্ট কৃত্তিকা মালিক এবং সাই কেতন রাও। এছাড়া এই ফিনালে তে এসেছেন ‘স্ত্রী ২’ (Stree 2)এর অভিনেতা-অভিনেত্রী রাজুমার রাও (Rajkummar Rao) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) । ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। শ্রদ্ধা কাপুর সঞ্চালক অনিল কাপুরকে ‘সর্বকনিষ্ঠ এবং যোগ্যতম প্রতিযোগী’ বলে অভিহিত করেন। কৃত্তিকা বাদ পড়ার পর রাপার নাইজি , সাই কেতন রাও , সানা মকবুল and রণবীর শোরের সঙ্গে দেখা করেন তাঁরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google