জোরকদমে শুরু প্রস্তুতি, আলিয়া-রনবীরের বিয়ের আসর বসতে চলেছে রাজস্থানে

মুম্বই: টিনসেলে এখন বিয়ের মরশুম। প্রজাপতি পাখনায় এবাব সিঁসুর লাগতে চলেছে রনবীর-আলিয়ার। ক্যাটরিনা-ভিকির পর এবার সাতপাকে বাঁধা পরতে চলেছে রনবীর-আলিয়া। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বসতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Ranbir Kapoor & Alia Bhatt’s Marriage Preparations

মুম্বই: টিনসেলে এখন বিয়ের মরশুম। প্রজাপতি পাখনায় এবাব সিঁসুর লাগতে চলেছে রনবীর-আলিয়ার। ক্যাটরিনা-ভিকির পর এবার সাতপাকে বাঁধা পরতে চলেছে রনবীর-আলিয়া। টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বসতে চলেছে বিয়ের আসর। খোঁজ-খবর পাত্র-পাত্রী দু’জনে নাকি গিয়েছেন রণথম্বোরে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে ভট্ট ও কাপুর পরিবার শুরু করে দিয়েছে বিয়ের তোড়জোড়।

করোনা অতিমারি বাধা হয়ে না দাঁড়ালে, এতদিনে তাঁরা ‘যুগল’ থেকে ‘দম্পতি’-র খেতাব পেয়ে যেতেন। শোনা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল এপ্রিল মাসে। অন্তত এমনই খবর।

   

Ranbir Kapoor & Alia Bhatt’s Marriage Preparations

তবে প্রথমে শোনা গিয়েছিল সারম্বরে নয়, ছোট করে অনুষ্ঠান সারবেন অভিনেতা-অভিনেত্রী। কেবল বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু এখন বইছে উল্টো গঙ্গা। গুঞ্জন বলছে মহা সারম্বরে সাতপাকে বাঁধা পরতে চলেছেন সেলেব জুটি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google