Subhashree: ২১শে ফেব্রুয়ারি শুভশ্রীর ‘ভ্যালেনটাইন ডে’ কে জানেন?

বিশ্ববাসীর কাছে প্রেমদিবস ১৪ই ফেব্রুয়ারি, কিন্তু টলিউডের অভিনেত্রী শুভশ্রীর (Subhashree) কাছে ১৪ নয় বরং ২১ শে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে! কিন্তু কেন এমনটা মনে করেন নায়িকা? আসলে এদিন তাঁদের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
subhashree ganguly

বিশ্ববাসীর কাছে প্রেমদিবস ১৪ই ফেব্রুয়ারি, কিন্তু টলিউডের অভিনেত্রী শুভশ্রীর (Subhashree) কাছে ১৪ নয় বরং ২১ শে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে! কিন্তু কেন এমনটা মনে করেন নায়িকা? আসলে এদিন তাঁদের ভালবাসার মানুষের জন্মদিন। এই কারনে তিনি মনে করে ১৪ ফেব্রুয়ারি নয় তার কাছে ২১ শে ফেব্রুয়ারি ‘প্রেমদিবস’।

আজ পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। এদিন সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইন’স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।

   

২০১৮ সালের ১১ মে সাতপাকে বাঁধা পড়েন রাজ-শুভশ্রী সারেন। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি। বন্ধু-বান্ধুব, আত্মীয় নিয়ে জাঁকজমক পূর্ণ হয়েছিল তাঁদের বিয়ে।

বাঙালির প্রেমদিবস সরস্বতী পুজোর দিন হাতেখড়ি হয়েছে রাজ-শুভর দেড় বছরের ছেলে ইউভান। ছোট্ট ইউভান সেজেছিল ধুতি আর হালকা নীল পাঞ্জাবিতে। মায়ের কোলে বসেই পুষ্পাঞ্জলি দিল সে। সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে দেখা গেল ডাকের সাজে নয়নাভিরাম প্রতিমাকে। প্রসাদ ফুলে ফলে পুজোর আয়োজনও ছিল নজরকাড়া।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google