HomeEntertainmentসমুদ্রের মাঝে হাবুডাবু খাচ্ছেন যশ-নুসরত

সমুদ্রের মাঝে হাবুডাবু খাচ্ছেন যশ-নুসরত

- Advertisement -spot_img

বেশ কয়েকদিন ধরে টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) এবং টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) একে অপরের সোশ্যাল মিডিয়ায় থাইল্যান্ডে সময় কাটানোর ছবি দিতে দেখা যাচ্ছে। তা দেখে তাদের ভক্তরা বেজায় খুশি যে তারা দুজনে একসাথে আবার কোথাও ঘুরতে গেছে বলে। গতকাল অভিনেতা অভিনেত্রীর দুজনকেই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় দুজনের অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর একটি ভিডিও দিতে।

যেখানে একে অপরের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন পাহাড়ি জলরাশির মধ্যে। নীল জলরাশির উপর নৌকায় বসে একে অপরের দিকে তাকিয়ে গভীর প্রেমে ডুবে রয়েছেন নুসরাত এবং যশ। যা দেখে টলিউড অভিনেত্রী তথা তাদের বন্ধু তনুশ্রী কমেন্ট করেছেন ‘ওলে বাবালে পারি না পারি না’। তবে তাদের এই একসঙ্গে কাটানোর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভক্তরা তাদেরকে দেখে শুভেচ্ছা জানিয়েছেন।

   

সম্প্রতি নুসরত এবং যশ দুজনেই টলিউডের টক অফ দ্য টাউন। শোনা যাচ্ছে দুজনেই বলিউডে পা রাখতে চলেছেন। সূত্রের খবর নুসরতের এই বছর সালমান খানের “বিগ বস” এ যাওয়ার কথা অনেকটাই এগিয়ে গেছে। আবার উল্টো দেখে যশ অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের বিপরীতে একটি হিন্দি ছবি করতে চলেছেন।

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img