আবাসনের পুজোয় নিজেকে মেলে ধরলেন সাংসদ মিমি

পুজোর সময় তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি (Mimi Chakraborty) ধরা দেন ঘরের মেয়ে হয়ে। এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি। বাবা-মা আসেন জলপাইগুড়ির বাড়ি থেকে । এই ...

By Rana Das

Published:

Follow Us
MP and actress Mimi Chakraborty Durga Puja

পুজোর সময় তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি (Mimi Chakraborty) ধরা দেন ঘরের মেয়ে হয়ে। এই সময়টা কসবার আবাসনের পুজোয় সময় কাটান তিনি। বাবা-মা আসেন জলপাইগুড়ির বাড়ি থেকে । এই আবাসনেই ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রী সাংসদকে।

এই বছর ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন মিমি। ঠাকুর মুখ থেকে সরানো হয় আবরণ। মঞ্চে উঠে মাইক নিয়ে সবার উদ্দেশে কিছু কথাও বলেন মিমি। অষ্টমীর অঞ্জলিতে ডিজাইনার শাড়ি নয়, বরং মিমির পছন্দ মায়ের শাড়ি। ট্রাডিশনাল শাড়ি-গয়নায় তিনি আজ অপরূপা।

   

সম্প্রতি পুজোর অ্যালবাম বেরিয়েছে মিমির, ১০ লক্ষ ভিউ ছুঁয়েছে মিউজিক ভিডিয়ো। এই খবরও তাঁর পুজোর আনন্দে দ্বিগুণ খুশি যোগ করেছে

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google