জিৎ এর প্রযোজিত ‘সওয়াল’ এ উকিলের ভূমিকায় মিঠুন?

জিৎ এবং মিঠুন একসঙ্গে ‘যুদ্ধ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। মিঠুনের ‘চোরে চোরে মাসতুতো ভাই’ ছবিতে ক্যামিও করেছিলেন জিৎ। এবার জিৎ এর প্রযোজনায় নতুন ছবিতে অভিনয় করছেন মিঠুন।ছবিটার নাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mithun

জিৎ এবং মিঠুন একসঙ্গে ‘যুদ্ধ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। মিঠুনের ‘চোরে চোরে মাসতুতো ভাই’ ছবিতে ক্যামিও করেছিলেন জিৎ। এবার জিৎ এর প্রযোজনায় নতুন ছবিতে অভিনয় করছেন মিঠুন।ছবিটার নাম ‘সওয়াল’। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাতুল মুখোপাধ্যায়। কোর্টরুম ড্রামা ধারা এই ছবিটিতে, উকিলের ভূমিকায় দেখা যাবে মিঠুনকে । প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে খবর। তবে এব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোযণা করেনি প্রযোজনা সংস্থা।

প্রসঙ্গত মিঠুন চক্রবতীর সাম্প্রতিক কয়েকটি ছবি বাক্স অফিস ব্যাপক সফলতা পেয়েছে। দেব অভিনীত ‘প্রজাপতি’, এবং সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দুটোই বাক্স অফিস সাফল্য ছাড়াও দর্শক মহলেও প্রশংসিত। দুটিতেই আলাদা করে তার অভিনয় এর জন্য নজর করেছেন মিঠুন।রাজ্ চক্রবর্তী পরিচালিত আসন্ন চলচ্চিত্ৰ ‘সন্তান’ ছবিতেও একটা বড় অংশে কোর্টরুম ড্রামার কিছু মুহূর্ত থাকতে চলেছে বলে খবর। এখানে মিঠুন এর ছেলের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।

   

এদিকে জিৎ এর সাইন্স-ফিক্শন ‘বুমেরাং’ আগামী ৭ই জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এছাড়া সাম্প্রতিক বেশ কিছু ছবিতে নিজে অভিনয় না করলেও প্রযোজনা করেছেন তিনি যেমন ‘আয় খুকু আয়’, ‘সুইজারল্যান্ড’ প্রমুখ। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘সওয়াল’ এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।