ডিক্সন টেকনোলজি তৈরি করতে চলেছে দেশে গুগল পিক্সেল 8, খুব শীঘ্রই এর প্রভাব পড়তে চলেছে বাজারে

ভারতের স্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী সংস্থা ডিক্সন টেকনোলজিস মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন তৈরি করতে চলেছে। যা তৈরি হবে ভারতেই। তবে এই ফোন প্রস্তুত করবে অ্যালফাবেট। এবার দেশে তৈরি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
google pixel 8

ভারতের স্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী সংস্থা ডিক্সন টেকনোলজিস মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন তৈরি করতে চলেছে। যা তৈরি হবে ভারতেই। তবে এই ফোন প্রস্তুত করবে অ্যালফাবেট। এবার দেশে তৈরি হবে অ্যালফাবেটের গুগল পিক্সেল ফোনও। স্থানীয় চুক্তিভিত্তিক ইলেকট্রনিক ফ্যানুফ্যাকচারিং সার্ভিসেস কোম্পানি ডিক্সন টেকনোলজিস দেশে অ্যালফাবেট আইএনসি –এর সুপার প্রিমিয়াম গুগল পিক্সল 8 স্মার্টফোন তৈরি করবে।

গুগল পিক্সেলের মেড ইন ইন্ডিয়া ডিভাইসের প্রথম কাজ সেপ্টেম্বরের মধ্যে বাজারে এসে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এর ট্রায়াল উৎপাদন সদ্য শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে গুগল পিক্সেল স্মার্টফোন তৈরি করবে। এটি একমাত্র গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড যার মোবাইল ফোনের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া ড্রাইভ অনুপস্থিত ছিল। তবে এই কোম্পানি সারা বিশ্বে গুগলের এই ফোনগুলির বিপুল পরিমাণ জনপ্রিয়তা ও চাহিদা তৈরি করবে।

   

মাসিক হিসাবে প্রচুর পরিমাণে গুগল পিক্সেল ফোন তৈরি করবে সংস্থাটি। অ্যালফাবেট ভারতে এই স্মার্টফোন বিক্রি বৃদ্ধি করার জন্য একাধিক প্রচেষ্টা করে চলেছে । কোম্পানিটির পক্ষ থেকে তৈরি করা পিক্সেল 8 মডেলটি ভারতে বিক্রি হওয়া সমস্ত পিক্সেল মডেলের প্রায় 80 শতাংশ। এই ফোনটিই এখনও পর্যন্ত দেশে বিক্রি হওয়া পিক্সেলের সবচেয়ে জনপ্রিয় মডেলে পরিণত হবে।

বর্তমানে পিক্সেলের ডিভাইসগুলি চিন এবং ভিয়েতনামের মত এশিয়ার দেশগুলিতে তৈরি করা হয়ে থাকে। এদের পাশাপাশি এই কাজে কমপাল তাইওয়ানের সাথে চুক্তি সাক্ষরিত করে। কমপাল সারা বিশ্ব জুড়ে থাকা গুগলের পণ্যগুলির ম্যানুফ্যাকচারিং পার্টনার। প্যাজেট মোবাইল ফোনের জন্য সরকারের প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ (PLI) স্কিমের সুবিধাভোগী। এই সংস্থাটি পিক্সেল ডিভাইস তৈরি করবে এবং একইসঙ্গে গুগল কে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনের সুবিধা প্রদান করবে। এর ফলে দেশের মধ্যে বিশেষ আর্থিক উন্নতি সাধন হবে বলে আশা করছে ব্যবসায়ী মহল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google