হরনাথ, অনির্বাণ, সোহিনী পেলেন মহানায়ক সম্মান

আজ মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান পালন হয়। সেই অনুষ্ঠানে বিশেষ সম্মানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান পালন হয়। সেই অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তমকুমারের স্মরণে উপস্থিত ছিলেন উত্তমকুমারের পরিবারের অন্যান্য সদস্যও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Shayantika Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), রাজ চক্রবর্তী (Raj Chakraborty) কোয়েল মল্লিক (Koel Mallick), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও নচিকেতা (Nachiketa)। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

   

বিশেষ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ যাঁরা মহানায়ক সম্মান পেলেন, তাঁদের জীবনে এই সম্মানটা ভীষণ গর্বের। নচি আর আমি আলোচনা করছিলাম। নচি আমায় বলল, দেখো দিদি উত্তমকুমারকে কেউ মহানায়ক তৈরি করেননি। তিনি নিজে নিজেই হয়েছেন। আমি নচিকে বললাম, সেকি, তোমার আর আমার ভাবনা এক হল কী করে!”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমিও আজ ভাবছিলাম, উত্তমকুমারকে কেই মহানায়ক করেননি, মানুষ করেছেন। এই মহানায়ক নামটা মানুষের দেওয়া। মানুষই তাঁকে ভালবেসে মহানায়ক হিসেবে গ্রহণ করেছেন। আর এতদিন পরেও উত্তমকুমারের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রত্যেকবারই এই দিনটায় শিল্পীদের সম্মানিত করি। এছাড়াও যাত্রা, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য সমস্ত জগতের শিল্পীদেরই আমরা সম্মানিত করি।“

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google