নেটিজেনদের কাছে বয়সের খোঁটা শুনলেন অভিনেত্রী পায়েল

বায়োস্কাপ ডেস্ক: নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ টলিউড নায়িকারা। কখনও নুসরত, কখনও মিমি, কখনও আবার শ্রাবন্তী , তনুশ্রী , শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় এই টলি সুন্দরীরা ছবি বা ভিডিও আপলোড করলেই ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বায়োস্কাপ ডেস্ক: নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ টলিউড নায়িকারা। কখনও নুসরত, কখনও মিমি, কখনও আবার শ্রাবন্তী , তনুশ্রী , শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় এই টলি সুন্দরীরা ছবি বা ভিডিও আপলোড করলেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। নায়িকাদের কমেন্ট বক্স জুড়ে নানা মন্তব্য। এবার সেই বিপাকেই পড়লেন টলিউডের আরেক সুন্দরী নায়িকা পায়েল সরকার। পায়েলের এক ভিডিও দেখে নেটিজেনরা একেবারে নাকানি চোবানি খাওয়াতে ব্যস্ত নায়িকাকে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা দিয়েছেন পায়েল সরকার।বিজেপির হাত ধরে রাজনীতিতে আসার প্রথম দিন থেকেই পায়েলকে নিয়ে নানা মন্তব্য চোখে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন পায়েল। আর তারপর থেকেই যেন বেশি কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে।

   

এবারও তেমনটিই ঘটল। সোশ্যাল মিডিয়ায় হলুদ পোশাকে এক ফ্যাশন ভিডিও পোস্ট করেন পায়েল। আর তা দেখেই রীতিমতো ক্ষেপে গেলেন নেটিজেনরা। ভিডিওর নিচে একের পর এক কু-মন্তব্য ভরিয়ে দেন তাঁরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google