অনুরাগীদের দুঃসংবাদ দিয়েও আশার আলো দেখালেন অভিনেত্রী হিনা খান

টিভি অভিনেত্রী হিনা খান (Hina Khan) স্টেজ ৩ স্তন ক্যান্সারে (Stage 3 Breast Cancer) আক্রান্ত হয়েছেন। ৩৬ বছর বয়সী অভিনেত্রী তার সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন। তিনি এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

টিভি অভিনেত্রী হিনা খান (Hina Khan) স্টেজ ৩ স্তন ক্যান্সারে (Stage 3 Breast Cancer) আক্রান্ত হয়েছেন। ৩৬ বছর বয়সী অভিনেত্রী তার সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন। তিনি এই কঠিন সময় তার অনুরাগীদের তার গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ জানিয়েছেন এবং ভক্তদের আশ্বস্ত করেছেন যে তিনি তার পরিবারের সঙ্গে এই চ্যালেঞ্জটি কাটিয়ে উঠবেন।

হিনা খান (Hina Khan) টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তার টেলিভিশন সাফল্যের পাশাপাশি, হিনা ‘বিগ বস’ (Big Boss) এবং ‘খতরন কে খিলাড়ি’ (Khatron Ke Khiladi)-এর মতো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন। এরপর তিনি ‘হ্যাকড’ এবং ‘ড্যামেজড ২’ এর মতো চলচ্চিত্রের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে আত্মপ্রকাশ করেন।

   

হিনা খান (Hina Khan) তার স্তন ক্যান্সার (Breast Cancer) নির্ণয়ের বিষয়ে তার ইনস্টাগ্রাম বিবৃতিতে লিখেছেন, “নমস্কার, সবাই। সাম্প্রতিক আমার অসুস্থতা সম্পর্কে যে গুজনগুলি রটেছে সেগুলি নিয়ে এবার আমি কথা বলতে চাই। আমি আমার অনুরাগী আর শুভাবানুযায়ীদের বলতে চাই যে আমি স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে এই রজার নির্ণয়ের সত্ত্বেও, আমি এই রোগটি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমি এর থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। “

আইআইটির মর্মান্তিক ঘটনা স্মৃতিচারণ করে বিস্ফোরক মন্তব্য ‘জীতু ভাইয়া’র

পোস্টে হিনা আরও লিখেছেন, “আমি এই সময়ে কাছ থেকে সম্মান এবং গোপনীয়তা জন্য অনুরোধ করছি। আমি আপনাদের ভালবাসা, শক্তি এবং আশীর্বাদের গভীরভাবে প্রশংসা করি। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, উপাখ্যান এবং সহায়ক পরামর্শগুলি আমার কাছে এই যাত্রায় খুবই সাহায্য করবে। আমি, আমার পরিবার এবং প্রিয়জনদের সাথে, সর্বশক্তিমানের কৃপায়, এই রোগ থেকে সম্পূর্ণ সেরে উঠবো। আপনাদের প্রার্থনা, আশীর্বাদ এবং ভালবাসার অপেক্ষায়, হিনা। “

অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande), রোহান মেহরা (Rohan Mehra), আমির আলি (Aamir Ali), সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।