কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে জানাল নির্বাচন কমিশন

কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Central Force Deployment in Kolkata a Key Agenda at Emergency Meeting

কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন৷ তাই কবে থেকে শুরু হবে লোকসভা নির্বাচন সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷ এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷

কমিশন সূত্রের খবর, ভোটের আগে দুই পর্বে মোতায়েন করা হবে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ প্রথম পর্বে ১ মার্চের মধ্যে রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী৷ দ্বিতীয় পর্বে ৭ মার্চের মধ্যে আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী৷ এই বাহিনী ভোটাদের আস্থা বাড়াতে এলাকায় টহলদারি এবং রুট মার্চ চালাবে৷ ভোট ঘোষণার পর আরও বাহিনী আসবে বলে জানা গিয়েছে৷

   

এই ১৫০ কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত থাকবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ দার্জিলিংয়ে প্রথম পর্বে ৩ কোম্পানি, দ্বিতীয় পর্বে ২ কোম্পানি, শিলিগুড়িতে দুই পর্বে এক এক করে দুই কোম্পানি, কালিম্পং-এও এক এক করে দুই কোম্পানি বাহিনী, দুই পর্ব মিলিয়ে কোচবিহারে ৫ কোম্পানি, আলিপুরদুয়ারে ৩ কোম্পানি, জলপাইগুড়িতে ৪ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৩ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷

মালদহে ৭ কোম্পানি, মুর্শিদাবাদে ৮ কোম্পানি, নদীয়াতে ৮ কোম্পানি বাহিনী, হাওড়া জেলায় সব মিলিয়ে ৯ কোম্পানি, হুগলি জেলায় ৯ কোম্পানি এবং কলকাতা পুলিশ জেলায় ১০ কোম্পানি বাহিনী, গোটা উত্তর ২৪ পরগনায় ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ এর মধ্যে সন্দেশখালি যে পুলিশ জেলায় পড়ে, সেই বসিরহাট পুলিশ জেলায় মাত্র ৩ কোম্পানি বাহিনী আগে থেকে মোতায়েন করা হচ্ছে৷ দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি বাহিনী, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পুলিশ জেলায় ৪ কোম্পানি করে বাহিনী, ঝাড়গ্রামে ৩ কোম্পানি, দুই বর্ধমান মিলিয়ে ১১ কোম্পানি বাহিনী ও পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷

এতো তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনীর আসার কারণ হিসেবে জানা গিয়েছে, মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে৷ ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ বাংলার জন্য চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি সিএপিএফ বাহিনী৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google