ঘরের মাঠে গোয়ার কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, কী বললেন দেবব্রত সরকার?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচে ফের আটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী এফসি গোয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Debabrata Sarkar Statement

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচে ফের আটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। সেই নিয়ে যথেষ্ট হতাশ লাল-হলুদ সমর্থকরা। তবে এদিন দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কিছুটা হলেও হতাশ থাকবেন অনুরাগীরা। তবে প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদকে কেন্দ্র করে পেনাল্টির আবেদন থেকে শুরু করে গোলরক্ষক প্রভসুখান সিং গিলের সক্রিয়তা নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে।

আরও পড়ুন: গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

তবে পুরো পয়েন্ট না পাওয়ায় দল যে বেশ কিছুটা পিছিয়ে গেল সেই কথাই জানিয়ে গেলেন দেবব্রত সরকার। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ দল খুব একটা ভালো খেলেনি। তাছাড়া ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। ম্যাচটা আমরা জিততে পারলাম না। তবে আরও ভালো খেলতে হবে। আমার মনে হয় লিডার শিপের বিষয়টা প্রভাব ফেলেছে। তবে এর ভিতর থেকেই হওয়া উচিত ছিল। তবে হয়নি। তাছাড়া যারা ফরোয়ার্ডে খেলে তাঁরা গোল ও করে আবার মিস ও করে।’ পাশাপাশি লিগের লড়াইয়ের বিষয়ে প্রশ্ন করা হলে নিজের মতামত ব্যক্ত করেন এই শীর্ষ কর্তা।

   

আরও পড়ুন: লাল-হলুদের অনুশীলনে ফিরলেন কেভিন, কবে ফিরবেন মাঠে?

তিনি বলেন, ‘ আমরা একটু পিছিয়ে গেলাম তো বটেই। নিশ্চয় কোচ ভাববে এটা। তাঁরা সবরকম ভাবে চেষ্টা করে। লড়াইয়ে ফেরার চেষ্টা থাকবে।’ আগামী ১৪ই মার্চ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডেভিড কাতলার শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। গোয়া ম্যাচের ধাক্কা কাটিয়ে এবার দক্ষিণের এই দলের বিপক্ষে পুরো পয়েন্ট পেতে চাইবেন ইউসেফ ইজ্জেজারি‌রা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google