নজিরবিহীন, একে অপরকে জড়িয়ে ধরলেন দিলীপ-কীর্তি

সুযোগ পেলে কেউই একে অপরকে আক্রমণ করতে পিছু পা হন না। বর্তমানে দেশজুড়ে লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে। এদিকে আজ সোমবার আবার চতুর্থ দফার লোকসভা ভোট (Loksabha Election ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সুযোগ পেলে কেউই একে অপরকে আক্রমণ করতে পিছু পা হন না। বর্তমানে দেশজুড়ে লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে। এদিকে আজ সোমবার আবার চতুর্থ দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। আর আজকের এই বিশেষ দিনে দুই রাজনৈতিক নেতার এক দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। কথা হচ্ছে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে (Kirti Azad) নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ধমানের একটি বুথে যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন। আজ এই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রেস্টিজ ফাইট চলছে। কোনও দলই এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ। বর্ধমান-দুর্গাপুরে বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের মধ্যে লড়াই ব্যক্তিত্বের সংঘর্ষ সাম্প্রতিক সময়ে সকলেরই নজর কেড়েছে। 

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google