টেলিভিশনে বিদায়ের সুর বাজিয়ে শেষ হতে চলেছে ‘দিদি নং ওয়ান’

কলকাতা: টেলিভিশনে বাজছে বিদায়ের সুর। শেষ হতে চলেছে ‘দিদি নং ওয়ান’। ১২ বছর ধরে বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে জি বাংলার এই রিয়্যালিটি শো। বিকেল পাঁচটা বাজলেই বাড়ির ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
didi-no-1

কলকাতা: টেলিভিশনে বাজছে বিদায়ের সুর। শেষ হতে চলেছে ‘দিদি নং ওয়ান’। ১২ বছর ধরে বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে জি বাংলার এই রিয়্যালিটি শো। বিকেল পাঁচটা বাজলেই বাড়ির সব বয়সের দিদিরা বসে যান ছোট পর্দার সামনে। র্দায় সম্প্রচারিত লড়াকু দিদিদের জিতে ফেরার গল্পের সাক্ষী থাকতে। কিন্তু এবার থেকে এই দৃশ্য আর দেখা যাবে না। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা সেই শো।

কিন্তু কেন এমন জনপ্রিয় শো বন্ধ করে দিতে চাইছেব চ্যানেল? কারণ বন্ধ না করলে কীভাবে নতুন সিজন আসবে! ঠিক বুঝেছেন, নিত্য নতুন খেলা আর গল্প নিয়ে শুরু হতে চলেছে ‘দিদি নং ওয়ান, সিজন নাইন’। মোদ্দাকথা এই রিয়্যালিটি শো-এর সিজন আট শেষ হচ্ছে। নতুন বছরে নতুন সিজন আনছেন রচনা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে চেনা সময়েই দেখা যাবে ‘দিদি’কে। রচনার কথায়, ‘তিনি নিজেকেও নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না মানা দিদিরা। হয়তো নতুন খেলার সংযোজন হবে সিজন ৯-এ।’

   

২০১০-এ প্রথম জি বাংলা দর্শকদের উপহার দিয়েছিল নতুন ধারার এই রিয়্যালিটি শো। প্রথম দিন থেকেই শো-এর অভিনবত্ব এবং রচনার সঞ্চালনায় জনপ্রিয় ‘দিদি নং ১’।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google