রাজধানীতে মুসলিম জনতার নৃশংস হামলায় মৃত্যু প্রাক্তন RBI আধিকারিকের

নয়াদিল্লি: দিল্লির মন্দির মার্গ এলাকায় এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মীর নৃশংস খুনের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।( RBI staff murder) ৬৩ বছরের মাধো রাম (কেউ কেউ মাধব রাম বলেও ...

By Sudipta Biswas

Published:

Follow Us
delhi-retired-rbi-staff-murder-madho-ram-mandir-marg-case

নয়াদিল্লি: দিল্লির মন্দির মার্গ এলাকায় এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মীর নৃশংস খুনের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।( RBI staff murder) ৬৩ বছরের মাধো রাম (কেউ কেউ মাধব রাম বলেও উল্লেখ করেছেন) আরবিআই-এর মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। রবিবার সন্ধ্যায় তাঁর নিজের বাড়ির প্রথম তলার একটি ঘরে তাঁকে একাধিক ছুরিকাঘাতসহ গলা কাটা অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, একটি পিসিআর কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের পরিবারের দাবি বাড়িতে তাঁর নিজের বাড়িতে কিছু মুসলিম জনতা হামলা করে। তাঁকে একাধিক ছুরিকাঘাত করা হয় এবং গলা কেটে দেওয়া হয়।

   

কিন্তু সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মন্দির মার্গ থানায় একটি ফোন আসে। কলার জানান যে, তাঁর কাকা ছুরিকাহত হয়েছেন। মন্দির মার্গ থানার এসএইচও-র নেতৃত্বে পুলিশ দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম তলার ঘরে মাধো রামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও দেখুন: দ্বিতীয় ভারতীয় দলে নেতৃত্বে শ্রেয়াস আইয়ার, নতুন পরিকল্পনায় বিসিসিআই

শরীরে একাধিক ছুরির আঘাত এবং গলায় গভীর ক্ষত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আক্রমণটি অত্যন্ত নৃশংস ছিল। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা শুরু হয়েছে।মাধো রাম দিল্লির মন্দির মার্গ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর স্ত্রী উষা, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। অবসরের পর তিনি সাধারণভাবে জীবনযাপন করছিলেন। পরিবারের সদস্যরা এখনও শোকে মুহ্যমান।

তাঁরা জানিয়েছেন, এমন নৃশংস ঘটনা তাঁদের কল্পনার বাইরে ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, মন্দির মার্গের মতো উচ্চ নিরাপত্তা এলাকায় এ ধরনের ঘটনা বিরল। অনেকে আতঙ্ক প্রকাশ করে বলেছেন, “দিনের আলোয় বা সন্ধ্যার এমন সময়ে কীভাবে এত বড় একটি আক্রমণ ঘটতে পারে?”দিল্লি পুলিশের তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, মোটিভ এখনও স্পষ্ট নয়।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google