হায়দরাবাদ: একেতেই দুর্বল বোলিং বিভাগ। তার উপর খেলোয়াড়দের চোট। সেকারণেই তিনটি গেম হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার একজন দুর্দান্ত পেসার ছিটকে গেলেন। দুশ্চিন্তা কমলা শিবিরে।
গত পাঁচটির মধ্যে তিনটি ম্যাচ হেরেছে ঈশান কিষানের দল। এর জন্য ব্যটিং বিভাগ দায়ী নয়, দায়ী বোলিং বিভাগ। ২০০ এর উপর রান তৈরি করেও দুর্বল বোলিংয়ের কারণে হেরে গিয়েছে হায়দ্রাবাদ। এমতাবস্থায় বাকি টুর্নামেন্টে থেকে হঠাৎ ছিটকে গেলেন ডেভিড পাইন। জানা গিয়েছে, গোড়ালিতে চোট রয়েছে তাঁর।
১.৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের বদলি হিসেবে ডেভিড পাইনকে সই করিয়েছিল হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল এ অভিষেক হয় এই ইংলিশ ক্রিকেটার ডেভিডের। অভিষেক ম্যাচেই দুটি উইকেট নেন তিনি। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও খেলতে নেমেছিলেন। কিন্তু সেই ম্যাচে কোনো উইকেট পাননি ডেভিড।
এর আগে ব্রাইডন কার্স টুর্নামেন্ট থেকে ছিটকে হয়েছিল। তাঁর বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কাকে দলে নেওয়া হয়েছে। তাছাড়া পিঠের চোটের কারণে প্যাট কামিন্স প্রথম দিকের ম্যাচগুলো থেকে বাদ পড়েছিলেন। তার অনুপস্থিতি দলকে ভুগিয়েছে।
এবার অবশ্য ফাইনাল চেক আপ সেরে আগামী ১৭ এপ্রিলের পর দলে ফিরবেন প্যাট কামিন্স। এর মধ্যে একটি বিষয় হল, প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেন তাঁদের অভিষেক ম্যাচেই দলের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন। ডেভিড পাইনের পরিবর্তে তাঁদের উপর দল ভরসা করতেই পারে।




















