Dalai Lama: সীমান্তের কাছেই দলাই লামা, চিন রেগে কাঁই

চিনের(China) নজরে তিব্বতি বৌদ্ধতন্ত্রের চতুর্দশ দলাই লামা (Dalai Lama)একজন বিচ্ছিন্নতাবাদী পলাতক নেতা। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে ভারত। এমনই দলাই লামা আসন্ন সিকিম (Sikkim) সফর ঘিরে ভারত-চিন কূটনৈতিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dalai Lama visits Sikkim

চিনের(China) নজরে তিব্বতি বৌদ্ধতন্ত্রের চতুর্দশ দলাই লামা (Dalai Lama)একজন বিচ্ছিন্নতাবাদী পলাতক নেতা। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে ভারত। এমনই দলাই লামা আসন্ন সিকিম (Sikkim) সফর ঘিরে ভারত-চিন কূটনৈতিক সংঘাত ফের গরম হতে চলল। ভারতে নির্বাসিত তিব্বতি সরকারের প্রধান হিসেবে দলাই লামা ডিসেম্বর মাসের ১১-১৪ তারিখ পর্যন্ত সিকিম সফর করতে চলেছেন। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান রাজ্য সিকিম।

সীমান্ত লাগোয়া সিকিমে কেন দলাই লামা (Dalai Lama) প্রশ্ন তুলছে চিন। এর আগেও যতবার তিনি অরুণাচল প্রদেশ, সিকিমে সফর করেছেন ততবারই আপত্তি জানিয়েছে চিন। ভারতের সাথে বিস্তির্ণ সীমান্ত অঞ্চলকে নিজেদের বলে দাবি করে চিন সরকার।

   

তেনজিং গিয়াতসো নামে ব্যক্তি যিনি ১৪তম দালাই লামা হিসেবে সুপরিচিত তিনি 1951 সাল পর্যন্ত তিব্বতি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। 1959 সালে চিন সরকার তিব্বত দখল করে নেয়। সাময়িক লড়াই করে পরাজয় নিশ্চিত জেনে দলাই লামা ভারতে আশ্রয় নেন। সেই থেকে তিনি ভারতে আছেন।

সম্প্রতি দালাই লামা ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। তিনি মেডিকেল চেকআপের জন্য নয়াদিল্লিতে গিয়েছিলেন। তবে তার ব্যক্তিগত চিকিত্সক তার স্বাস্থ্য সম্পর্কে শঙ্কা দূর করেছেন। জানা যাচ্ছে ডিসেম্বরেই তিনি সিকিম যাবেন।

তিব্বতের আধ্যাত্মিক নেতা সর্বশেষ 2010 সালে সিকিম সফর করেছিলেন। তের বছর পর তিনি ফের সিকিম যাবেন বলে জানা গেল। চিন সীমান্ত থেকে মাত্র 54 কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের রাজধানী গ্যাংটকে তিনি তার অনুসারীদের কাছে বার্তা প্রচার করবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google